1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামে স্বাস্থ্য খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম ও হিউম্যান কেয়ার এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে তিন মাস মেয়াদি হাসপাতাল ইন্টার্নশিপ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।২২ মে অনুষ্ঠিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ সমোঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।এই চুক্তির মাধ্যমে কেয়ারগিভিং কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা সরাসরি হাসপাতালের বাস্তব কর্মপরিবেশে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে।ফলে তারা রোগীসেবা, স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা এবং পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা লাভ করতে পারবে। সংশ্লিষ্টরা মনে করছেন,এ উদ্যোগ দেশের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য স্বাস্থ্য খাতে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ কেয়ারগিভার তৈরি করা এবং দেশ-বিদেশের স্বাস্থ্য খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। বিশেষ করে জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, ডেনমার্ক, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে কেয়ারগিভারদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, সঠিক প্রশিক্ষণ ও হাসপাতালভিত্তিক ইন্টার্নশিপ একজন কেয়ারগিভারের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভারকেয়ারের সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের এক্সপোজার ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যা ভবিষ্যতে তাদের বৈশ্বিক কর্মক্ষেত্রে এগিয়ে যেতে সহায়তা করবে।স্বাস্থ্য খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলেও সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।এ সময় উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালের পক্ষে-সমীর সিং চিফ অপারেটিং অফিসার,নাজমুল হোসেন জিএম (অপারেশনস) ইমরানুল হক,জিএম এবং প্রধান, মানবসম্পদ ও প্রশাসন মোঃ মুজাহিদুল ইসলাম, ফাইন্যান্স কন্ট্রোলার,পল্লবী অশোকে কালে পরিচালক নার্সিং সার্ভিসেস মোঃ আলী এইচআরবিপি,এলঅ্যান্ডডি ম্যানেজার (মানবসম্পদ ব্যবসায়িক অংশীদার ও প্রশিক্ষণ ও উন্নয়ন হিউম্যান কেয়ার এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে ফাউন্ডার এন্ড সি ইউ উজ্জল হোসাইন, চট্টগ্রাম ব্রাঞ্চের ম্যানেজার
মিটন দাশ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট