1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত রাউজানের গাউসিয়া কমিটির সভাপতি কাজী শামসুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন তালবিন্দু একাডেমির বর্ষপূর্তিতে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে

সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে এক সুরময় ও হৃদয়স্পর্শী আয়োজনের সাক্ষী হলো থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন (টিআইসি)। বাগীশ্বরী সংগীতালয়ের আয়োজনে সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট শিল্পী, সংগীত গ্রন্থ প্রণেতা ও অধ্যক্ষ রিষু তালুকদারের একক নজরুলসংগীতানুষ্ঠান ‘আমারে দিব না ভুলিতে’। মনোমুগ্ধকর পরিবেশনা, সুরের আবেশ এবং শিল্পীর গভীর আবেগঘন উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য সাংস্কৃতিক উৎসবে।
অনুষ্ঠানের শুরু থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে ছিল উৎসবের আমেজ। কবি নজরুলের প্রেম, দ্রোহ, মানবতা,ভক্তি ও দেশাত্মবোধের চেতনাকে ধারণ করে শিল্পী রিষু তালুকদার একের পর এক জনপ্রিয় নজরুলসংগীত পরিবেশন করেন। তাঁর কণ্ঠের মাধুর্য, গায়কি এবং গানের ভাব প্রকাশ উপস্থিত সবাইকে মুগ্ধ করে। প্রতিটি গান শেষে করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মিলনায়তন।অনুষ্ঠানে শিল্পী পরিবেশন করেন ‘আমার আপনার চেয়ে আপন যে জন’, ‘শাওন আসিল ফিরে’, ‘তোমার বীণা তারের গীতি’, ‘হে প্রিয় আমারে দিব না ভুলিতে’, ‘আমায় নহে গো ভালোবাস শুধু’, ‘শাওন রাতে যদি’সহ প্রায় বিশটি জনপ্রিয় নজরুলসংগীত। প্রতিটি গানে ছিল গভীর আবেগ, শিল্পমান ও শুদ্ধ সুরের অনন্য মেলবন্ধন। শ্রোতারা যেন গানের সুরে ফিরে যান বাংলা সংগীতের ঐতিহ্যবাহী স্বর্ণালী অধ্যায়ে।বাগীশ্বরী সংগীতালয়ের সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব তরুণ ভট্টাচার্য।বাচিকশিল্পী অদিতি সাহার সঞ্চালনায়
স্বাগত বক্তব্য রাখেন বাগীশ্বরী নজরুল জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক সাংবাদিক যীশু সেন।বক্তব্য দেন সদস্যসচিব প্রকৌশলী রিমন সাহা, ব্যাংকার উৎপল চক্রবর্তী, ডা. সৌমিত্র দাশ, শিক্ষক সমীরণ সেন, অধ্যাপক ছন্দা শর্মা, এড. সব্যসাচী আচার্য, প্রভাষক ঝুমুর খাস্তগীর, শিক্ষক এ্যানি নাথ প্রমুখ।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার এক চিরন্তন প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত আজও বাঙালির আত্মপরিচয়,চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রেরণার উৎস।বর্তমান প্রজন্মের মাঝে নজরুলের মানবিক আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তাঁরা উল্লেখ করেন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাগীশ্বরী সংগীতালয়ের অগ্রজ ও অনুজ শিক্ষার্থীদের সমবেত সংগীত পরিবেশনা। তারা ‘জাগো নারী জাগো’ ও ‘দূর দ্বীপবাসিনী’ গান দুটি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। তবলায় সংগতে ছিলেন পলাশ দে ও সৌমেন দাশ।এছাড়াও নাট্য শাস্ত্রম্-এর শিল্পীদের পরিবেশিত দলীয় নৃত্য অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। শিল্পীর গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন হৃদিতা দাশ, জয়ীতা দত্ত, রাইমা দাশ,অর্চিতা দাশ ও রাত্রি ধর। তাঁদের নৃত্যভঙ্গি ও মঞ্চ উপস্থাপনা অনুষ্ঠানে যোগ করে বাড়তি সৌন্দর্য ও প্রাণচাঞ্চল্য।পুরো অনুষ্ঠানে যন্ত্রানুষঙ্গে ছিলেন কীবোর্ডে সৃজন রায়,তবলায় অমর্ত্য চক্রবর্তী,বাঁশিতে প্রাণেশ ভট্টাচার্য, গিটারে সুচয়ন দে এবং অক্টাপ্যাডে নন্দন নন্দী। তাঁদের সুনিপুণ পরিবেশনা শিল্পীর গানের আবহকে আরও সমৃদ্ধ করে তোলে।বাগীশ্বরী সংগীতালয়ের শিক্ষার্থীরা দলীয় সংগীতে অংশগ্রহণ করেন -ডা. সৌমিত্র দাশ, মৌমিতা বিশ্বাস, রিয়া দে, বিজয় দেবনাথ, কাঞ্চন দাশ, প্রিয়া দেব, ঝুমুর খাস্তগীর, মিথুন দাশ, চিন্ময় দে, প্রিয়ন্তী দাশ পূর্বা,বৃষ্টি চক্রবর্তী, সৌরভ সাহা, সমীরণ সেন, তৃষ্ণা দেবনাথ, স্নিগ্ধা দাশ, নিলয় সেনগুপ্ত, দীপা মিত্র, ললিত নারায়ণ দাস, স্নেহা মজুমদার, ঝিনুক রাণী নাথ, এড. সব্যসাচী আচার্য, ছন্দা শর্মা, মো. মশিউল আনোয়ার, শুভ্রা চৌধুরী, লাবনী দত্ত, হিমেন গুহ, পারমিতা চৌধুরী, স্বস্তিকা মজুমদার, পূর্ণা বণিক, অস্মিতা বড়ুয়া, নিকিতা বিশ্বাংগ্রী, অর্জুন তালুকদার, অপর্ণা চৌধুরী, স্নেহা দাশ, নিধি রুদ্র, মো. আলমগীর, সৌরি বড়ুয়া, অদ্রি সেন, সজীব চৌধুরী, অর্পিতা দাস, সনাতন দাশ, আকাশ দত্ত, অদ্রিতা চৌধুরী, ঋষিক রায়, অংকিতা সেন, অধর দত্ত, বৃষ্টি ঘোষ,আদ্রিতা চৌধুরী, ভবতোষ রুদ্র, সুদীপ্ত দাশ, সৃষ্টি বণিক, প্রিয়ন্তী দাশ, নয়ন গুহ, অনিন্দিতা চৌধুরী, নিলাদ্রী দাশ, কৈলাশ বিহারী সেন, চুমকী নন্দী, টিসু সেন, রিয়া দাশ, আনন্দ সেন, বর্ণা দে, মনিষা সরকার, রিমন সাহা, উমা সেন, অপূর্ব শীল, তৃষ্ণা দাশ, মম দাশ, স্বস্তিকা নন্দী, তীর্থ শীল, আরাধ্যা চক্রবর্ত্তী, অহর্নিশ সাহা, পুনম দাশ,সুইটি বর্মন,শ্রেয়া দাশ, রাজদীপ দাশ, অপূর্বা তালুকদার, মৌবনী সেনগুপ্তা,অহেনজিতা দাশ, সোহান হোসেন, অদ্রিজা চৌধুরী,অদ্রিতা ব্যানার্জি, অমৃতা চক্রবর্তী, পারমিতা চন্দ, ঐন্দ্রিলা চক্রবর্তী, প্রিয়ন্ত দাশগুপ্ত, পৃথুরাজ দাশ দীপ, কোমল ধর, তৃষাগ্নী তালুকদার প্রমূখ।তাদের সম্মিলিত অংশগ্রহণ অনুষ্ঠানকে দেয় এক মিলনমেলার আবহ। শিক্ষার্থীদের আন্তরিক পরিবেশনা এবং সাংগঠনিক দক্ষতা উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।অনুষ্ঠানের এক পর্যায়ে বাগীশ্বরী সংগীতালয়ের পক্ষ থেকে শিল্পী রিষু তালুকদার ও সম্মানিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা,উপহার এবং সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে শিল্পী ও অতিথিদের সম্মান জানান।বক্তারা আরও বলেন, শিল্পী রিষু তালুকদার বর্তমান সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘদিন ধরে তিনি নজরুলসংগীতের শুদ্ধ চর্চা, প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর কণ্ঠ, গায়কি ও শিল্পসত্তা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস।অনুষ্ঠানের শেষপর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট