1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

প্রতিবছরের ন্যায় রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের আয়োজনে ধর্মীয় স্মৃতি বৃত্তি প্রদান,গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী উদযাপন করা হয়েছে । সোমবার সকালে কেন্দ্রীয় বিহার অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠান কল্যাণ তহবিলের সভাপতি অরুনানন্দ মহাথের’র সভাপতিত্বে ও ভদন্ত ধর্মশ্রী থের এর সঞ্চালায় প্রধান অতিথি ছিলেন দানশীল ব্যাক্তিত্ব ও উপেন্দ্র-বিজয় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার বড়ুয়া।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্ম প্রিয় মহাথের।প্রধান জ্ঞাতী হিসেবে উপস্থিত ছিলেন আবুরখীল দক্ষিণ ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতির সাধারণ সম্পাদক ও দানশীল ব্যাক্তিত্ব সত্যজিত বড়ুয়া,অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মডেল পাবলিক স্কুলের সভাপতি লায়ন টিংকু বড়ুয়া,আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মদূত সোবিতানন্দ মহাথের।ধর্মালোচনা করেন ভদন্ত পরমানন্দ মহাথের,ভদন্ত দেবমিত্র মহাথের, ভদন্ত উক্কট্টা পাঞা থের, ভদন্ত ধর্মদর্শন থের, নাগসেন ভিক্ষু, বিনয় বংশ ভিক্ষু প্রমুখ ।সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক ভদন্ত সংঘানন্দ মহাথের। বক্তব্য রাখেন সমাজ সেবক ও দানশীল ব্যিক্তিত্ব অজিত কুমার বড়ুয়া, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রুপয়ন বড়ুয়া কাজল ও আবুরখীল কেন্দ্রীয় বিহার উন্নয়ন ও পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বরণ বড়ুয়া, শিক্ষক সম্বল কুমার বড়ুয়া,শিক্ষক সনদ কুমার বড়ুয়া, রাউজান প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া,ব্যাংক কর্মকর্তা রুমা বড়ুয়া,ব্যাংক কর্মকর্তা রিগ্যান বড়ুয়া।অনুষ্ঠানে শিক্ষার প্রচার প্রসারে অবদান রাখায় চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ আবুরখীল গ্রামের সন্তান শিক্ষাবিদ প্রফেসর ড. সুব্রত বিকাশ বড়ুয়াকে সম্মাননাক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলে দাতা সদস্যরা অর্থ দান করেন। পরে কল্যান তহবিলের পক্ষ থেকে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রীর মাঝে ধর্মীয় বৃত্তি ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট