1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের দায়ারঘাটা এলাকায় সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রস্তুত করা বাঁশ ও বেড়ায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। আগুনে বাঁশের নির্মাণ সামগ্রীসহ পুড়ে গেছে কয়েকটি জীবিত নারিকেল গাছ। অগ্নিসংযোগ খবর পেয়ে রাত তিনটার দিকে রাউজান ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়,জাফর আহম্মেদ নামে এক ব্যক্তি ক্রয়কৃত জায়গায় নতুন সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রস্তুত করে রাখে বাঁশের ভেড়া ও খুটি। স্থানীয় আবু বক্কর নামের এক শিল্পপতির উঠানে এসব নির্মাণ সামগ্রী স্তুপ করে রাখা হয়েছিল।রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কেরাসিন ছিটিয়ে আগুন জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দেয় নির্মাণ সামগ্রীর স্তুপ। স্থানীয় বাসিন্দা মিনতি বিশ্বাস জানান,রাত দুইটার দিকে আগুনে বাঁশের গোড়ালী পুড়ে বিকট শব্দ হচ্ছিল। প্রথমে মনে হয়েছিল গুলাগুলি হচ্ছে কোথাও। পরে ঘর থেকে বাহির হলে দেখি আগুনে পুড়ছে বাঁশ ও বেড়ার স্তুপ। ক্ষতিগ্রস্ত জাফর আহম্মদ জানান,আমার ক্রয় করা জায়গায় দখল নিতে বাঁধা দিচ্ছে প্রবাসী খোরশেদ জামাল নামে এক ব্যক্তি। তাঁর নির্দেশে তার ভাই ফোরকান সন্ত্রাসীদের নিয়ে রাতের অন্ধকারে আগুন লাগিয়েছে। আগুনে আমার কয়েক লাখ টাকার ক্ষতি করেছে সন্ত্রাসীরা। আগুন সন্ত্রাসের পর আমি রাউজান থানাকে অবহিত করেছি। থানা পুলিশের পরামর্শে আদালতে অভিযোগ দায়ের করেছি। এ ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। তিনি অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল শতবর্ষী পুকুর ভরাটের মিথ্যা কথা বলে সংবাদপত্রে অপপ্রচার করা হচ্ছে। অথচ খোরশেদ জামাল সহ কয়েকজন শতবর্ষী পুকুরটি ভরাট করার সাথে জড়িত।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত নিজাম উদ্দিন দেওয়ান বলেন,অগ্নিসংযোগের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার তদন্ত করা হচ্ছে। জড়িতদের সনাক্তে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট