1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

আনন্দের ভ্রমণ শোকে পরিণত প্রাণগেল১১জনের, আশঙ্কাজনক ৪ জন মেডিকেলে

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৪৩৪ বার পড়া হয়েছে

ট্রেন আসার আগেই গেটবার নামিয়ে দেন গেটম্যান। এর মধ্যেই গেটবার সরিয়ে ঢোকার চেষ্টা করে মাইক্রোবাস। গেটম্যান না করলেও জোর করেই ঢুকে পড়েন রেললাইনে। আর মুহূর্তেই ট্রেন এসে কেড়ে নেয় মাইক্রোবাসের ১১ যাত্রীর প্রাণ।

শুক্রবার দুপুরে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এখন পর্যন্ত মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরো চারজন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের সবার বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন পর্যটকবাহী মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের ১১ জন যাত্রী নিহত হন। এছাড়া আহত হন আরো কয়েকজন। তারা সবাই খৈয়াছড়া ঝরনা দেখে ফিরছিলেন।

এদিকে, মাইক্রোবাসটি যখন রেললাইনের কাছে পৌঁছায়, তখন গেটবার নামানো ছিল বলে জানিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের জিএম মো. জাহাঙ্গীর হোসেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, ওই এলাকায় একজন গেটম্যান নিযুক্ত রয়েছেন। দুর্ঘটনার পরই আমরা তার সঙ্গে কথা বলেছি। ট্রেন আসার আগেই গেটবারটি নামানো হয়েছিল বলে তিনি আমাদের জানিয়েছেন। কিন্তু মাইক্রোচালক জোর করে সেটি তুলে রেললাইনে ঢোকেন। এরপরই দুর্ঘটনাটি ঘটে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট