1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার  রাউজান কলেজ মাঠে ১০দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবেঃ রাউজান প্রেসক্লাবের সভায় বক্তারা বাগীশিপ-রাউজান শাখার কমিটি গঠিত, সভাপতি দিবাকর বোস ও সম্পাদক সুব্রত দত্ত

আবু মুছা চৌধুরীর নাগরিক শোকসভায়-দেশবিরোধী শক্তির বিরোদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৫০০ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো দেশ স্বাধীন হবে, বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে, মানুষ খেয়ে পড়ে বাঁচবে, বাংলাদেশ সোনার বাংলা হবে। আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তাঁর আদর্শের উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সে অগ্রযাত্রাকে যাতে বাধাগ্রস্থ করতে না পারে সে জন্য যারা এখনো দেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা চালাচ্ছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সুতরাং দেশ বিরোধী শক্তির বিরোদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডো আবু মুছা চৌধুরীর নাগরিক শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, অপারেশন জ্যাকপট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। এটি ছিল স্বাধীনতার যুদ্ধের সবচেয়ে একটি আত্মঘাতী অপারেশন। বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডো আবু মুছা চৌধুরী চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং দেশের অভ্যন্তরে চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সময়ে গেরিলা অপারেশন পরিচালানা করে পাকিস্তানি বাহিনীর অনেকগুলো অস্ত্র ও রসদবাহী জাহাজ ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সৃষ্টিতে অবেদান রেখে গেছেন। তাই আমি আবু মুছা চৌধুরীর বীরত্বের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাচ্ছি। এসময় আবু মুছা চৌধুরীর বীরত্ব যেন আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয় এ আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. অনুপম সেন বলেন, আজকের প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানেনা। তাই প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে।

এসময় মন্ত্রী অপারেশন জ্যাকপট নামক এই বীরত্ব গাঁথা নিয়ে একটি সিনেমা বানানোর উদ্যোগের কথা বলেন। তিনি ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে অনুমতি পেয়েছে বলে জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর ড. অনুপম সেন এর সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডো বদিউল আলম শাহ, রাখাল চন্দ্র বণিক বক্তৃতা করেন। এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধা পরিবার সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট