1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত রাউজানের গাউসিয়া কমিটির সভাপতি কাজী শামসুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন তালবিন্দু একাডেমির বর্ষপূর্তিতে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে

উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিলেন রাউজান আসনে প্রার্থী:ফজলে করিম চৌধুরী

  • প্রকাশিত: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩১১ বার পড়া হয়েছে

আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া চট্টগ্রাম -৬ রাউজান আসনের সংসদ সদস্য প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।গত মঙ্গলবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক, জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোঃ ফখরুজ্জমানের হাতে মনোনয়ন পত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহাজাহান ইকবাল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ ।এর আগে সকালে রাউজান থেকে হাজার-হাজার দলীয় নেতা-কর্মী নগরীতে সমবেত হন। সেখানে মিছিল সহকারে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান ফজলে করিম চৌধুরী।মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের কল্যাণে কাজ করেছি। বঙ্গবন্ধু কন্যা আমার উপর আস্থা ও বিশ্বাস রেখেছেন। রাউজানবাসী ভোট বিপ্লবের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাউজান আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট