1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

এশিয়া কাপের পুরো সময় দলের সাথে থাকবেন:বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৮২১ বার পড়া হয়েছে

চলতি মাসের আগামী ২৭ আগস্ট থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ। বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এবারের এশিয়া কাপ। কিন্তু এই ফরম্যাটেই বড় দুঃসময় পার করছে বাংলাদেশ। দলে অধিনায়ক ইস্যুতে যেমন চলছে অস্থিরতা তেমননি মাঠের পারফরম্যান্সও ভালো যাচ্ছে না। সবমিলিয়ে এই ফরম্যাট বাংলাদেশের জন্য দুঃশ্চিন্তার কারণ।

এদিকে জিম্বাবুয়ে সিরিজের পরপরই শুরু হবে এশিয়া কাপের তোড়জোড়। আর এবারের এশিয়া কাপে পুরো সময়ই দলের সঙ্গে থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দলকে চাঙ্গা রাখতেই মূলত দলের সঙ্গে থাকবেন তিনি। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে পাপন বলেছেন, ‘এবার এশিয়া কাপে যাবো, টিমের সাথে থাকবো। দেখব কী হয়?’

আগামী ৮ আগস্টের মধ্যে এশিয়া কাপের দল ঘোষণা দেওয়ার কথা বলা হয়েছে। এরই মধ্যে পাকিস্তান নিজেদের দল জানিয়ে দিয়েছে। বাংলাদেশও অধিনায়ক চূড়ান্ত দলে দল ঘোষণা দেবে। বিসিবিপ্রধান জানালেন, দল কিছুটা প্রস্তুত আছে, অধিনায়ক ঠিক হলেই কয়েকদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।

বোর্ড সভা শেষে আজ নাজমুল হাসান বলেছেন, ‘এশিয়া কাপের জন্য একটা দল তৈরি করা হয়েছে। আমি বলেছি, আগে অধিনায়কের সঙ্গে কথা বলো, কোচের সঙ্গে কথা বলো। তারপর দলটা ঘোষণা করো। এজন্য দুটা দিন সময় নিচ্ছি। দল আর অধিনায়ক একসঙ্গে দুই দিনের মধ্যে জানতে পারবেন। এই মুহূর্তে কে অধিনায়ক আমি জানি না। কারণ ওনারা কথা বলবেন। কথা বলে আমাকে জানাবেন এটাই কথা হয়েছে। এজন্য আগে জানতে হবে কে হতে চায়, কে হতে চায় না। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যত সহজ ভাবছেন তত সহজ না। কারণ চারজনের নামের মধ্যে একজন না করেছে অলরেডি।’

এদিকে আগামী ২৭ আগস্ট দুবাইয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান লড়াইয়ে নামবে ২৮ আগস্ট। ভারত, পাকিস্তান কোয়ালিফায়ার গ্রুপ ‘এ’-তে খেলবে। গ্রুপ ‘বি’-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। প্রতিটি গ্রুপের শীর্ষ-দুটি দল আরও একটি ‘সুপার ৪’ রাউন্ডে খেলবে, যার অর্থ এখানে হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয় রাউন্ডে ভারত-পাকিস্তানের খেলা। ১১ সেপ্টেম্বর ফাইনাল হওয়ার কথা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট