1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৩তম আশুরা মাহফিল উদযাপিত

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

মাহে মহররম এর দশ তারিখ পবিত্র আশুরা নামে পরিচিত। এদিনটি ইতিহাসে অনেক তাৎপর্য বহন করে। এ দিনেই হযরত আদম (আ.)—কে সৃষ্টি করা হয়, হযরত ইব্রাহিম (আ.) অগ্নিকুণ্ড থেকে, হযরত ইউনুস (আ.) মাছের পেট থেকে, হযরত আইয়্যুব (আ.) রোগ থেকে মুক্তি লাভ করেন। এই দিনেই কারবালার ফোরাত নদীর তীরে নবীজির প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.)—কে শহিদ করা হয়।কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন (রা.) এ^ঁর আত্মত্যাগ হক এবং বাতিলের ব্যবধানকে ফুটিয়ে তোলে, সত্য এবং মিথ্যার তফাৎকে স্পষ্ট করে, আশেকে রাসূল (দ.) এবং দুশমনে রাসূল (দ.) এর পরিচয়কে তুলে ধরে। সত্যের পথে এবং মতে ইমাম হুসাইন (রা.) যে আপোষহীন মনোভাব দেখিয়েছন তা যুগে যুগে সত্যানুসন্ধানী মানুষের জন্য অনন্ত অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এই অনুপ্রেরণা এবং প্রিয় নবীজির ভালোবাসায় হযরত গাউছুল আজম (রা.) আজীবন ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করেছেন। এই মহান ব্যক্তিত্বের তরিক্বতে রয়েছে মুহাব্বতের নিয়তে প্রতিদিন ১১১১ বার দরূদ শরীফ কখনো ক্বাজা হয়ে গেলে ২৪ ঘণ্টার মধ্যে আদায় করা ছাড়াও তরিক্বতের নির্দিষ্ট স্তরে পেঁৗছার পর আহলে বায়াতের উপর ১২৫ বার দরূদ শরীফ পড়তে হয়। যা একদিকে যেমন প্রিয় রাসূল (দ.) এঁর ভালোবাসাকে সমুন্নত করে অন্যদিকে আহলে বায়াতের প্রতি ভালোবাসাকে ফুটিয়ে তুলে। সবচেয়ে বড় ব্যাপার হলো এই সমস্ত আমলগুলো শুধু মহররম মাসে পালন করা হয় না বরং সমস্ত জীবনে পালন করে যেতে হয়। সুবহানআল্লাহ।গত (৫ জুলাই) শনিবার বাদে যোহর হতে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত পবিত্র শোহাদায়ে কারবালা (রা.)স্মরণে ৭৩তম আশুরা মাহফিলে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল।মিলাদ—কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি—সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট