1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে সৌজন্যে সাক্ষাত শেষে বর্ষপঞ্জিকা প্রদান করছেন রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দরা সংগঠনে একটি বর্ষ পঞ্জিকা তুলে দেন জেলা প্রশাসকে। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে এ সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় রাউজান উপজেলা নির্বাহি অফিসার কার্য্যালয়ে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, সহকারী কমিশনার (ভুমি) অংছিং মারমা, রাউজান প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা এম বেলাল উদ্দীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, বর্তমান সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি হাবিবুর রহমান, সহ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ,সিনিয়র সদস্য আরফাত হোসাইন প্রমুখ। এসময় বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন,চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে রাউজান সৌভাগ্যের অধিকারী ও সমৃদ্ধ উপজেলা । এ উপজেলার প্রাকৃতিক পরিবেশ,সাহিত্য-সংস্কৃতি ও সম্ভাবনার চিত্র সমূহ লেখনীর মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা রাখতে পারে। তিনি রাউজান প্রেসক্লাবের অগ্রগতি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট