1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

চট্টলার দানবীর আলহাজ সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর ৫৪তম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

চট্টলার দানবীর,অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ্য প্রতিষ্ঠাতা ও গহিরা–অদুদিয়া সড়কের একক নির্মাতা, নোয়াজিষপুরের কৃতী সন্তান আলহাজ সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রাউজান উপজেলার অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গত ২৬ ও ২৭ ডিসেম্বর (শুক্র ও শনিবার) এ উপলক্ষে মিলাদ মাহফিল, স্মরণসভা ও বাৎসরিক মেজবান আয়োজন করা হয়।গতকাল শনিবার দুপুরে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য (চট্টগ্রাম-৬) আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আলহাজ্ব সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর মানবিকতা,শিক্ষা বিস্তারে অবদান ও সমাজ উন্নয়নে তাঁর ঐতিহাসিক ভূমিকা আজও আমাদের জন্য অনুকরণীয়।”স্মরণসভায় সভাপতিত্ব করেন আলহাজ সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাউজান উপজেলা আহ্বায়ক ও নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল হুদা। দিদারুল আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক সেলিম উদ্দিন,এস এম জাহেদুল আলম,দিদারুল আলম ওয়াহেদীসহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এতে ২০ হাজার মানুষের মেজবান আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট