1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

চুয়েট ও সিএনআরডি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬৫৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে সেন্টার ফর নেভাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (সিএনআরডি) এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে। আজ ১৮ আগস্ট (সোমবার) ২০২৫ খ্রিঃ সিএনআরডি এর সেন্ট্রাল ওয়ার্ডরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড.মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়।চুয়েট এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইটিই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ জাহেদুল ইসলাম ও সিএনআরডি এর পক্ষ থেকে স্বাক্ষর করেন সিএনআরডি এর পরিচালক ক্যাপ্টেন মাহমুদুল হক মজুমদার। এ সময় চুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইটিই বিভাগের অধ্যাপক ড.মো. আজাদ হোসেন এবং সিএনআরডি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমোডর সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এর কমোডর মো: রুহুল মিনহাজসহ সিএনআরডি এর উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য,এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনার করতে পারবে। এ চুক্তির ফলে দুই প্রতিষ্ঠান যৌথভাবে মেরিন ও নেভালে প্রযুক্তি বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে পারবে। ফলে প্রযুক্তি উদ্ভাবন, জ্ঞান বিনিময় ও দক্ষ মানবসম্পদ তৈরিতে উভয় প্রতিষ্ঠান সমানভাবে লাভবান হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট