1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

চুয়েটে প্রকৌশল গুচ্ছের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৮৪৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রকৌশল গুচ্ছের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ এর চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ১৭ই জুন (শনিবার) ২৩.সকাল ১০:০০ ঘটিকা থেকে একযোগে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপে ছাত্র-ছাত্রীর উপস্থিতির হার ছিল ৮১ শতাংশ। এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১টি, কুয়েটের ১০৬৫টি এবং রুয়েটের ১২৩৫টি সর্বমোট ৩২৩১টি আসনের বিপরীতে মোট ২৮ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৭ হাজার ৬৪৪ জন এবং ‘খ’ বিভাগে ৬৮২ জন মোট ৮ হাজার ৩২৬ জন ছাত্র-ছাত্রী ছিলেন। চুয়েট কেন্দ্রের ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপের মোট ৭ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৭৫৯ জন উপস্থিত ছিলেন এবং ১ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন অর্থাৎ ‘ক’ গ্রুপে উপস্থিতির হার প্রায় ৮১ (৮১.১৮) শতাংশ। অন্যদিকে ‘খ’ গ্রুপের মোট ৬৮২ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪৮১ জন উপস্থিত ছিলেন এবং ২০১ জন অনুপস্থিত ছিলেন অর্থাৎ ‘খ’ গ্রুপে উপস্থিতির হার প্রায় ৭১ (৭০.৫৩) শতাংশ।
এদিকে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সকাল ১০:৩০ ঘটিকায় চুয়েট কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও লোকাল ভর্তি কমিটির সভাপতি চুয়েট পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবার MCQ পদ্ধতিতে ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ১০:০০ ঘটিকা থেকে দুপুর ১২:৩০ ঘটিকা পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী এবং ‘খ’ গ্রুপের (মুক্তহস্ত অঙ্কন) পরীক্ষা দ্বিতীয় পর্বে দুপুর ১২:৪৫ ঘটিকা থেকে ১:৪৫ ঘটিকায পর্যস্ত এক ঘণ্টাব্যাপী একটানা পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ‘ক’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট