1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

চুয়েটে বর্ণাঢ্য আয়োজনে তিনদিনব্যাপী‘ইইই ডে-২০২২’ শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৮৩৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে “ইলেকট্রিক্যাল সার্জ” (Electrical SURGE) শিরোনামে ‘ইইই ডে-২০২২’ উপলক্ষ্যে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে।এ উপলক্ষ্যে আজ ৮ই ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১.০০ ঘটিকায় উৎসবের প্রথমদিনে ইইই বিভাগের সামনে থেকে এক আনন্দ র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের ইএমই ভবন থেকে পুরকৌশল ভবন হয়ে কেন্দ্রীয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন অতিথিবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

পরে সকাল ১১.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রুবাইয়াৎ তানভীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এবং ইইই বিভাগের অধ্যাপক ড. মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া। ‘১৮ ব্যাচের শিক্ষার্থী মো. ইফতেখার ইবনে জালালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ইলেকট্রিক্যাল অ্যান্ড অটোমেশন বিভাগের ম্যানেজার প্রকৌশলী মুশফিকুর রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে চুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এবারের ইইই ডে-২০২২ এর আহ্বায়ক ছিলেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. সম্পদ ঘোষ।

দিবসটি উপলক্ষ্যে বেলা ১২.৩০ ঘটিকায় “বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ইইই বিভাগের শিক্ষার্থীদের জন্য সরকারি চাকরির সুবিধা” (Government Job in Bangladesh: Power Sector Perspective) শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রামের রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী আফরোজা আক্তার এবং “ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে পদার্পণের উপযোগী দক্ষতা আনায়ন” (Landing on the Industry with Feature-Fit Skill Set) শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ইলেকট্রিক্যাল অ্যান্ড অটোমেশন বিভাগের ম্যানেজার প্রকৌশলী মুশফিকুর রহমান। তিনদিনব্যাপী ইইই ডে-এর অনুষ্ঠানমালার দ্বিতীয়দিনে থাকছে সার্কিট অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা ও কেইস প্রতিযোগিতা এবং সমাপনী দিনে থাকছে প্রীতি ফুটবল ম্যাচ, পুরষ্কার বিতরণ, সাংস্কৃতি অনুষ্ঠান প্রভৃতি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট