1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত

চুয়েটে ভর্তি পরিক্ষার্থী ও অভিভাবকদের ফজলে করিম চৌধুরী এম.পি ফ্রি পানি বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৬০১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ লেভেল-১ এর সমন্বিত ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে রাউজানের সাংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী (এমপি) পক্ষে থেকে চুয়েট ক্যাম্পাসে আগতদের বিনামূল্যে বিশুদ্ধ খাওয়ার পানি বতল বিতরণ করা হয়েছে। রাউজানের সাংসদের ব্যতিক্রমী আয়োজনে এতে খুশি দেশের দুরদুরান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা রাউজানের সাংসদ সদস্য এই সুন্দর ব্যবস্থা দেখে সাধুবাদ জানিয়েছেন। অভিভাবকরা জানান রাউজানের সাংসদ সদস্য কথা অনেক শুনেছি। আসলে তিনি একজন ভালো মনের মানুষ। ১০ হাজার মানুষকে বিনামূল্যে পানি বিতরণ আয়োজন থেকেই প্রমাণিত হয় রাউজানের এমপি একজন বড় মনের মানুষ। তিনি মানুষের সেবায় কাজ করেন। এ বিষয়ে ৯নং পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মো: রোকন উদ্দিন বলেন, চুয়েটে ৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকরা রাউজানের চুয়েট ক্যাম্পাসে এসেছেন। তারা আমাদের অতিথি। তাদের জন্য রাউজানের সাংসদ সদস্য বিনামূল্যে পানি বিতরণ করার উদ্যোগ নেন। এছাড়া একদিন আগে চলে আসাদের বিভিন্ন স্থানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের মাঝে পানি ও খাবার সরবারহ করা হয়েছে। আগামীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আমরা আরো নতুন কিছুর উদ্যোগ গ্রহণ করা হবে। জানা যায়, সাংসদেও পক্ষে এসব খাওয়ার পানি বিতরণ করেন ৯নং পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মো: রোকন উদ্দিন, উপস্থিত ছিলেন, পাহাড়তলী ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আবন্দুল নবী, সাধারণ সম্পাদক দেবমিত্র বড়ুয়া মাইকেল, আ’লীগ নেতা মোঃ সালাউদ্দিন চৌধুরী, রোকন উদ্দিন সিদ্দিকী, লোকমান, যুবলীগ নেতা, বাসু ঘোষ, নরুল আলম, কামরুল ইসলাম, মো: সালাউদ্দিন, সুজন, রাউজান উপজেলা ছাত্রলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী, নিশান চৌধুরী, পাহাড়তলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুহাম্মদ তানভীর, আনিস, ইমাম গাজ্জালী বিশ্বিবদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মো: মামুন, সাধারণ সম্পাদক জি,এম হাসান, আরমান, আকাশসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট