1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

চুয়েটে শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্টে যন্ত্রকৌশল অনুষদ চ্যাম্পিয়ন

  • প্রকাশিত: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৪৬৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির আয়োজনে এবং ইকুইটি রেডিমিক্স কংক্রিট লিমিটেডের সহযোগিতায় চুয়েটের প্রয়াত শিক্ষক শিমুল বিশ্বাস স্মরণে “শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্ট-২০২২” এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। উক্ত খেলায় যন্ত্রকৌশল অনুষদ টাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক রতন কুমার দাশ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম নির্বাচিত হন। এছাড়া সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অনিমেষ রায়, সেরা গোলকিপার হিসেবে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। গতকাল ১৮ই অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত জমজমাট ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। এতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. বশির জিসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন। ফাইনাল খেলা পরিচালনা করেন চুয়েটের শারীরিক শিক্ষা প্রশিক্ষক মো. জিলহাজ উদ্দিন।

প্রসঙ্গত, গোপালগঞ্জ জেলার কৃতি সন্তান প্রয়াত শিমুল বিশ্বাস চুয়েটের পুরকৌশল বিভাগ থেকে পাশ করে ২০১২ সালে চুয়েটের ডিজেস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৫ সালের ১৬ই ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে বিমানযোগে ঢাকা যাওয়ার সময় তিনি বিমানেই মৃত্যুবরণ করেন। প্রয়াত এই শিক্ষকের স্মরণে প্রতি বছর চুয়েট শিক্ষক সমিতি এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট