1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

চুয়েটে ৩য় উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন, চ্যাম্পিয়ন চুয়েট মোহাডেমান

  • প্রকাশিত: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৭৯২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্টাফ এসোসিয়েশনের আয়োজনে স্টাফ ‘৩য় উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট-২০২১’ সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে চুয়েট মোহামেডান দল। ফাইনালে চুয়েট আবাহনী দলকে ট্রাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। ফাইনালে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন মোহামেডান দলের মো. সাকিব, ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় মোহামেডান দলের ড. মো. সানাউল রাব্বী। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ব্রাদার্স ইউনিয়ন দলের শামীম উদ্দীন রাজু (৬ গোল), সেরা গোল রক্ষক হয়েছেন মোহামেডান দলের মো. সাকিব। গতকাল ০৪ ডিসেম্বর (শনিবার), ২০২১ খ্রি. বিকাল ৪.৩০ ঘটিকায় উক্ত ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। স্টাফ এসোসিয়েশনের সভাপতি জনাব মো. জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্টাফ ওয়েলফেয়ারের সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোস্তফা কামাল ভূঁইয়া, উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান। টুর্নামেন্টে প্রধান সমন্বয়ক হিসেবে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন আহবায়ক মো. আরিফ ও সদস্য সচিব মো. মোবারক হোসেন। এ সময় স্টাফ এসোসিয়েশন এবং টুর্নামেন্ট আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ফাইনালের অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এদিকে একইদিন খেলোয়াড় কল্যাণ সমিতি, চুয়েট কর্তৃক আয়োজিত ‘চুয়েট খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবল টুর্নামেন্ট-২০২১’ এর পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট