1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

চুয়েট ক্লাবের সাধারণ সভা,দায়িত্ব হস্তান্তর ও পুরষ্কার বিতরণী সম্পন্ন 

  • প্রকাশিত: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৫৯৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বিনোদনমূলক ও সাংস্কৃতিক সংগঠন চুয়েট ক্লাবের সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৭ই জানুয়ারি সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আয়শা আখতারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আজাদ হোসেন। সাধারণ সভায় আর্থিক বিবরণী উপস্থাপন করেন ক্লাবের অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জনাব নাহিদা সুলতানা। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক ড. মো. আবুল হাসান এবং যুগ্ম ক্রীড়া সম্পাদক জনাব মো. ফরহাদ হোসেন। দুই পর্বে সাজানো অনুষ্ঠানে প্রথম পর্বে সাধারণ সভা এবং দ্বিতীয় পর্বে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। প্রসঙ্গত, এবারের চুয়েট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছেন অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী এবং ক্লাব রানার্স আপ হয়েছেন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম।

উল্লেখ্য, চুয়েট ক্লাব কমিটির ২০২২-২৩ কার্যকরী কমিটির সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ড. মো. সাইফুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি হিসেবে অধ্যাপক ড. রাজিয়া সুলতানা, অর্থ সম্পাদক জনাব মো. আনিসুজ্জামান খাঁন, ক্রীড়া সম্পাদক মো. জিলহাজ উদ্দিন, যুগ্ম ক্রীড়া সম্পাদক মো. ইয়াসির আরাফাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জনাব বিপ্লব কান্তি বিশ্বাস এবং নির্বাহী সদস্য হিসেবে বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. আয়শা আখতার ও মো. জহিরুল ইসলাম মনোনীত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট