1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়েছে ছাত্র-জনতা

  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ১নং হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা শাখার কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন হলদিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এর আগে আয়োজিত আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুসলেহ উদ্দিন।ল আলম নুরু’র সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন জীবন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেম, হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ কামাল উদ্দীন। দিদারুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন  যুবদল নেতা ইউসূফ উদ্দীন তালুকদার, জামাল উদ্দিন, শফিউল আলম, বিএনপি নেতা জসিম উদ্দিন, সাবেক ছাত্রদলের যুগ্ম আহবায়ক মঈনুদ্দিন বিপুল, ছাত্রনেতা ওসমান গণি রুবেল, ডা. এজাহারুল, হাজি শফিউল আলম, সামশুল আলম, আমিনুর রহমান, আবুল হাশেম, বজল আহমদ, ইলিয়াছ, হলদিয়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দিদার, ওমার ফারুক,  ছাত্রনেতা নজরুল ইসলাম রিফাত, যুবনেতা বাহাদুর বাদশা, ছাত্রনেতা শাকিল যুব নেতা খালেক, হালিম, মঞ্জু, স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ইলিয়াছ, ছাত্রনেতা ফোরকান বিন সোলাইমান, যুবনেতা শফি প্রমুখ। সভায় বিএনপি নেতারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে হলদিয়া ইউনিয়নে লুটেপুটে খেয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। চাঁদাবাজি, দখলদারি থেকে শুরু করে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। তাদের নির্যাতনের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে পারেনি। বাড়িঘরে আসতে পারেনি বিএনপির নেতারা।কিন্তু সংগ্রামী ছাত্র-জনতা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে  জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়েছে।এই বিজয়কে ধরে রাখতে হবে।যদি কেউ বিএনপির নাম দিয়ে চাঁদাবাজি করলেই, তাদের বেঁধে রেখে আমাদেরকে খবর দিবেন। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। এর আগে হলদিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বিএনপির প্রয়াত নেতাদের কবর জেয়ারত করেন। জেয়ারত শেষে মোনাজাতে হলদিয়া ইউনিয়নের সকল প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট