1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

জেলা প্রশাসকের নিকট শপথ নিলেন রাউজানের ১৪ ইউপি চেয়ারম্যান

  • প্রকাশিত: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৫২৬ বার পড়া হয়েছে

রাউজান থেকে গত ২৮ নভেম্বর বিনাভোটে নির্বাচিত ১৪ ইউনিয়নের চেয়ারম্যান গতকাল ১৫ জানুয়ারি শনিবার দুপুরে শপথ গ্রহন করেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের শপথ পড়ান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। শপথ নেয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

চেয়ারম্যানগণ শপথ নিয়ে সম্মেলন কক্ষ থেকে বের হয়ে এসে বলেছেন তারা জনগণের সেবক হয়ে কাজ করবেন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়ন করে উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেবেন। একই সাথে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী নিদেশনা অনুসরণ করে অপরাধমুক্ত এলাকা গড়তে ভুমিকা রাখবেন। গতকাল শপথ নেয়া বিনাভোটে নির্বাচিত চেয়ারম্যানগণ হচ্ছেন হলদিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়া ইউনিয়নে আবদুর রহমান চৌধুরী, চিকদাই ইউনিয়নে প্রিয়তোষ চৌধুরী, গহিরা ইউনিয়নে নুরুল আবছার বাশি, বিনাজুরী ইউনিয়নে রবিন্দ্র লাল চৌধুরী, রাউজান সদর ইউনিয়নে বিএম জসিম উদ্দিন হিরু, কদলপুর ইউনিয়নে নিজাম উদ্দিন চৌধুরী, পূর্বগুজরা ইউনিয়নে মুক্তিযোদ্ধা আব্বাস আহমেদ, পশ্চিম গুজরা ইউনিয়নে সাহাবুদ্দিন আরিফ, নোয়াপাড়া ইউনিয়নে বাবুল মিয়া, পাহাড়তলী ইউনিয়নে রোকন উদ্দিন,,উরকিরচর ইউনিয়নে আবদুল জব্বার সোহেল, বাগোয়ান ইউনিয়নে ভূপেষ বড়ুয়া, নোয়াজিষপুর ইউনিয়নে সরোয়ার্দী সিকদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট