1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার  রাউজান কলেজ মাঠে ১০দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবেঃ রাউজান প্রেসক্লাবের সভায় বক্তারা বাগীশিপ-রাউজান শাখার কমিটি গঠিত, সভাপতি দিবাকর বোস ও সম্পাদক সুব্রত দত্ত হালদা নদী নিয়ে করা গানে ফুটে উঠেছে মায়াবী ঐতিহ্যের প্রতিচ্ছবিঃ ড. মঞ্জুরুল কিবরিয়া

টাঙ্গাইলে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৮০ বার পড়া হয়েছে

মাদরাসাতুল জাবির ওয়াল আজগর লিতাহফিযিল কুরআন হাফিজিয়া মাদরাসা ও কিতাবখানা মীর জেরিন জিনান এতিমখানা’র হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে ৯ম বার্ষিক এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত (১৭ জানুয়ারি) শুক্রবার বাদে আসর হতে টাঙ্গাইল গয়হাটা নাগরপুরে মাদরাসার সম্মুখস্থ ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৪৪ নং টাঙ্গাইল শাখার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মীর কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করটিয়া সাদাত বিশ্ববিদ্যালয় কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর আফসার আলী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রফেসর ড. জালাল আহমেদ, কানাডা টরেন্টো গাউছুল আজম মসজিদ পরিচালনা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আব্দুল ওয়াহিদ, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৬৫নং কানাডা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজির আলম, শাখার সভাপতি মীর বদিউজ্জামান।মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী,মাওলানা মোহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ সোলাইমান ইসলাম সাইফী, মাওলানা মুহাম্মদ শোয়াইবুর রহমান,মাওলানা মুহাম্মদ আবু বকর,মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম,মাওলানা মুহাম্মদ আবদুল খালেক,হযরতুল আল্লামা কাজী মুহাম্মদ ইসমাইল।
পরিশেষে দেশ-জাতির উন্নতি- অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট