1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাউজানের পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘হালদা’র আত্মপ্রকাশ

  • প্রকাশিত: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাউজানের অধ্যায়নরত শিক্ষার্থীদের ‘হালদা’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি আত্মপ্রকাশ করা এই সংগঠনের সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিভাগের ২৪তম ব্যাচের ছাত্র মো. সাফায়াতুল হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন ব্যাংকিং বিভাগের ২৪তম ব্যাচের ছাত্র মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জিসান। অন্যান্য পদে মনোনীত হয়েছেন সহ সভাপতি গোলাম মওলা রিফাত, সঞ্জয় চন্দ্র নাথ, জাহেদ আহম্মদ, জাহিদুল আলম, জামিনুল রেজা ইফতি, যুগ্ম সম্পাদক শিহাদ হোসেন, আজবিয়া আজম, লিজা চৌধুরী, মো. ফরহাদ, সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার আদিল, রিদুয়ান রিজভী, ইমন তালুকদার, তামিম জাকেরিয়া, অর্থ সম্পাদক সাহেদুল হাসান সাঈফ, দপ্তর সম্পাদক বায়েজিদ হাফিজ, ছাত্রী কল্যাণ সম্পাদক নওশীন, সাহিত্য সম্পাদক তাহমিনা তাসনিম, প্রচার প্রকাশানা সম্পাদক আজনীন জামান চৌধুরী, শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক নাদিয়া সুলতানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইমা নৌশিন, ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদক শারমিন আক্তার রুমি, সদস্য সাব্বির হাসান, তাহসিন জামান চৌধুরী, রিফাত হোসেন, সামির উদ্দিন। এছাড়া ১৪ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। হালদার সভাপতি মো. সাফায়াতুল হোসেন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের একই বৃত্তে নিয়ে এসে রাউজানর সাধারণ শিক্ষাথীর কল্যাণে কাজ করার লক্ষে হালদার আত্মপ্রকাশ ঘটেছে। সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জিসান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক রাউজানের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহযোগিতা ও শিক্ষার মান উন্নয়নে সার্বিক সহযোগিতার প্রত্যয় নিয়ে হালদা সংগঠন আত্মপ্রকাশের মূল লক্ষ্য ও উদ্দ্যেশ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট