1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

ঢেউয়াপাড়া কবিরাজ মনিন্দ্র লাল সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করলেন মেয়র জমির উদ্দিন পারভেজ

  • প্রকাশিত: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৬৯৬ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ড ঢেউয়াপাড়া ব্রাহ্মণ পাড়ায় কবিরাজ মনিন্দ্র লাল চক্রবর্তী সড়ক উদ্বোবধন করা হয়েছে। ২৭ অক্টোবর বুধবার বিকালে আর.সিসি ঢালাই এর মাধ্যমে নির্মিত রাস্তাটি ফিতা কেটে উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উন্নয়নের আওতায় আসা এই সড়কটির উন্নয়নে অর্থ বরাদ্দ দিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদ। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনা অনুসারে পৌরসভার জনপ্রতিনিধিরা কাজ করে যাচ্ছে। বিগত দুই মেয়াদে পৌরসভা নাগরিকরা সেবা থেকে বঞ্চিত ছিল। এখন পৌরসভার নতুন জনপ্রতিনিধিরা দায়িত্ব নেয়ার পর থেকে প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়নের জোয়ার শুরু হয়েছে। পৌরবাসীকে নিরলস ভাবে সেবা দেয়া হচ্ছে। একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগর হবে রাউজান পৌর এলাকা। সড়কটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক সাধন চক্রবর্তী, চন্দন চক্রবর্তী, মিনু চক্রবর্তী, ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আবু ছালেক, সবুজ দে ভানু, যুবলীগ নেতা সাবের হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, ছাত্রলীগ নেতা তানভীর চৌধুরী, নাছির উদ্দিন, রাউজান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহামুদ, রাজু চক্রবর্তী, সুবল চক্রবর্তী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট