1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার  রাউজান কলেজ মাঠে ১০দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবেঃ রাউজান প্রেসক্লাবের সভায় বক্তারা বাগীশিপ-রাউজান শাখার কমিটি গঠিত, সভাপতি দিবাকর বোস ও সম্পাদক সুব্রত দত্ত হালদা নদী নিয়ে করা গানে ফুটে উঠেছে মায়াবী ঐতিহ্যের প্রতিচ্ছবিঃ ড. মঞ্জুরুল কিবরিয়া রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, দেশকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং সত্যিকার অর্থে সোনার বাংলায় পরিণত করতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। দেশ স্বৈরাচারমুক্ত হলেও তাদের দোসররা এখনো দেশে ঘাপটি মেরে বসে দেশকে অস্থিতিশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই রাউজান বাসীসহ সকল নেতাকর্মীদের সজাক থাকার আহবান জানান ।২৮ ডিসেম্বর শনিবার বিকেলে চট্টগ্রামের রাউজানের ১৪নং বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট সুইচ গেইটস্থ মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও মরহুম আলহাজ্ব এ কে এম ফজলুল কাদের চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে একহাজার হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ১৪নং বাগোয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, ফিরোজ আহমেদ,আলহাজ¦ জসিম উদ্দিন,বিএনপি নেতা হাবিবুল্লাহ মাস্টার,আবদুল হাকিম চৌধুরী,ইসহাক, হানিফ মেম্বার, হাশেম, মোজাহের আলম, মাসুদ আলম, ইসতিয়াক চৌধুরী অভি, একরাম মিয়া, এডভোকেট তাজুল ইসলাম, জানে আলম, সেলিম উদ্দিন, শফিকুল আজম মানিক, মোমিন,রোকসান, মুসা খান,আব্দুর শুক্কুর, এডভোকেট মফিজ উদ্দিন, ইয়াকুব,তছলিম উদ্দিন, আব্দুর শুক্কুর, ছোটন আজম, জাহেদ, মুরাদ, নেজাম, নুর মোহাম্মদ, রফিক, উমর ফারুক,হাসান,পারভেজ ,কামাল, এডভোকেট সাজ্জাদ, টিটু,রনি, সাজু,মীর আহম্মদ,তারেক প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট