1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

দুবাই ফেরত এক বিমানযাত্রীর জ্যাকেট ও আন্ডারওয়্যার থেকে স্বর্ণ উদ্ধার।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৪০৮ বার পড়া হয়েছে

স্বর্ণের চালানসহ সারোয়ার রহমান নামে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। ওই যাত্রী জ্যাকেট ও আন্ডারওয়্যারে স্বর্ণ পেস্ট করে এনে ধরা পড়লেন বিমানবন্দরে।

বৃহস্পতিবার(২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আবুধাবি থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইট (বিজি-২২৮) যোগে ওই যাত্রীকে ওসমানী বিমানবন্দর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করেন বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা। আটক সারোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ কমিশনার (ডিসি) মো. মোমিন এ তথ্য নিশ্চিত করে বলেন,ওই যাত্রী গ্রিন চ্যানেল পর হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। তার কাছে স্বর্ণ নেই বলে অস্বীকার করেন।পরে তল্লাশি চালিয়ে স্বর্ণ পেস্ট করা গেঞ্জি টাইপ জ্যাকেটে,আন্ডারওয়্যার, ২টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

তিনি বলেন, জব্দকৃত স্বর্ণ খচিত গেঞ্জি টাইপ জ্যাকেট ও আন্ডারওয়্যারে কী পরিমান স্বর্ণ রয়েছে, তা খতিয়ে দেখতে স্বর্ণকার ডাকা হয়েছে। পরিমাপের পর বলা যাবে, এখানে কী পরিমাণ স্বর্ণ রয়েছে। এভাবে এর আগেও স্বর্ণের চালান জব্দ করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট