1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

নারিন ৭ ওভারে শূন্য রানে নিলেন ৭ উইকেট

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৮৫০ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগেই বড় চমক দেখালেন ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার সুনীল নারাইন। কোনো রান খরচ না করেই সাত উইকেট শিকার করেন তিনি।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর (টিঅ্যান্ডটি) পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত ম্যাচটি ছিলো টিঅ্যান্ডটি ক্রিকেট বোর্ড প্রিমিয়ার ডিভিশন ওয়ানের। চার দিনের এই ম্যাচে নারিন মাঠে নামেন কুইনস পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে, প্রতিপক্ষ ছিলো ক্লার্ক রোড ইউনাইটেড।ম্যাচে ৬.৪ ওভার বল করে ৬টিই মেইডেন নিয়েছেন নারিন। শূন্য রান দিয়ে শিকার ৭ উইকেট। বোলিং ফিগার: ৬.৪-৬-০-৭!

ক্লার্ক রোডের শেষ ৭ উইকেট তুলে নেন ডানহাতি এ অফ স্পিনার। এর মধ্যে চারজন আউট হন ক্যাচ দিয়ে, দুজন এলবিডব্লিউ আর একজন বোল্ড।

শুধু এই ম্যাচেই নয়, গত তিনটি ম্যাচে নারাইন ৩১টি উইকেট নিয়েছেন। তার মধ্যে টানা চারটি ম্যাচে ইনিংসে পাঁচ উইকেট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট