1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

নারীরা এখন সবজায়গা নেতৃত্ব দিচ্ছে;এম.পি ফজলে করিম চৌধুরী।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে

রাউজান মহিলা আলিম মাদ্রাসায় রাউজান পৌরসভার ততত্ত্বাবধানে সাজেদা কবির চৌধুরী সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রণালয় সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুর এই প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করে এমপি ফজলে করিম চৌধুরী বলেন, বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা নারীদের যে সামাজিক মর্যাদা দিয়েছে,আর কোনো সরকারের আমলে নারীদের এই সামাজিক মর্যাদা দেয়নি,আজকে নারীরা আর পিছিয়ে নেই।রাজনৈতিক, অর্থনৈতিক,শিক্ষাঙ্গনসহ সবজায়গা এখন নারীরা নেতৃত্ব দিচ্ছে,রাউজান পৌরসভা প্রশিক্ষণের মাধ্যমে গ্রামের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে যে উদ্যোগ নেওয়ায় মেয়র জমির উদ্দিন পারভেজকে অভিনন্দন জানান তিনি,সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।এসময় পৌরসভা ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দীন চৌধুরী, অধ্যক্ষ আব্দুল মান্নান, মিজানুর রহমান,সেলিম উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন,প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনের পর মাদ্রাসার হলে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ জানান,রাউজানের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপির মাতা সাজেদা কবির চৌধুরী’র স্মরণে রাউজান পৌরসভার অর্থায়নে একযোগে তিনটি সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন”করা হয়েছে,এই তিন প্রতিষ্ঠানে প্রশিক্ষক নিয়োগেরও ব্যবস্থা করা হয়েছে,পরবর্তীতে এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা সেলাই কাজ শেখার পর তাদের নিজেদের স্কুলের ইউনিফর্ম নিজেরা প্রস্তুত করবে এবং বাণিজ্যিকভাবেও কাজ শুরু করার ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, ধারাবাহিকভাবে পৌরসভার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় এই সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট