1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

‘ন্যাশনাল বিডি-স্টিম’ প্রতিযোগিতায় চুয়েটের সাফল্য, চুয়েট ভিসি’র শুভেচ্ছা জ্ঞাপন

  • প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৫০৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর “চুয়েট চেকমেট-১৯” নামের একটি দল বাংলাদেশ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথেম্যাটিকস (STEM) ফাউন্ডেশনের আয়োজনে “ন্যাশনাল বিডি-স্টিম প্রতিযোগিতা-২০২১” এ সারাদেশের মধ্যে দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়েছে। দলের সদস্যরা হলেন- ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘১৯ ব্যাচের শিক্ষার্থী তানযীম তাহমীদ রেজা ও তাইয়্যিবা বুশরা, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘১৯ ব্যাচের শিক্ষার্থী জোহায়ের মাহতাব এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘১৯ ব্যাচের শিক্ষার্থী কাশফি উদ্দিন। এ উপলক্ষ্যে আজ ২০ ডিসেম্বর (সোমবার), ২০২১ খ্রি. বিকাল ৩.০০ ঘটিকায় ভাইস চ্যান্সেলর কার্যালয়ে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সাথে বিজয়ী দলটি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দলের সুপারভাইজার ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে চুয়েট ভিসি বিজয় দলের সদস্যদের ও সুপারভাইজারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একইসাথে ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে চুয়েটের ভাবমূর্তি ও সম্মানকে তুলে ধরার আহবান জানান।

 

উল্লেখ্য, জাতিসংঘ স্বীকৃত টেকসই উন্নয়ন সূচক (SDG)-এর ১১ নম্বর সূচক নিয়ে প্রতিযোগিতায় উপস্থাপিত চুয়েট দলের প্রজেক্টের শিরোনাম ছিলো-
Developed Model with Integrated Project for Sustainable Cities & Communities.। প্রসঙ্গত, গতকাল ১৯ ডিসেম্বর (রবিবার), ২০২১ খ্রি. রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার, এমপি। পুরষ্কার হিসেবে দলটি সনদপত্রের পাশাপাশি ৭৫ হাজার টাকা পেয়েছে। এবারের প্রতিযোগিতায় দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের মোট ২৩৮টি দল অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট