1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

প্রবাসীদের পাশে থাকবে “রাউজান সমিতি আল আইন”

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৭১০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের উর্বর জনপদ প্রবাসী রাউজানবাসীর পাশে থাকবে রাউজান সমিতি আল আইন। রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় আরব আমিরাতের আল আইনে রাউজানের প্রবাসীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। সমিতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রবাসী রাউজান বাসির কল্যাণে কাজ করা,উন্নয়নের মডেল রাউজানকে বিদেশের মাটিতে উপস্থাপন করা, নিরাপত্তা সহ সামাজিক ,পারিবারিক ও ব্যক্তিগত উন্নয়নে রাউজানবাসীকে উদ্বুদ্ধ করা। সুখী-সমৃদ্ধ রাউজান গড়ার পথে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে একযোগে কাজ করা। তাছাড়া বিদেশের মাটিতে শৃঙ্খলাবোধ বজায় রাখা, আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, প্রবাসী রাউজানবাসী হিসেবে পরস্পরের প্রতি সহনশীল ও শ্রদ্ধাবোধ বজায় রাখা সমিতির লক্ষ্য-উদ্দেশ্য বলে নব গঠিত হবে কমিটি উল্লেখ করেন।
গঠিত আহবায়ক কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সম্মানিত করা হয়েছে বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বি এম ফজলে করিম চৌধুরী (এমপি)কে ।
আল আইন অঞ্চলের রাউজান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ইউনুস মিয়া চৌধুরী কে আহবায়ক, ব্যবসায়ী মোঃ সোলায়মান কে ও মোহাম্মদ আইয়ুব কে যুগ্ন আহবায়ক, মোঃ মফিজুল হক কে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে আল আইন অঞ্চলের শেখ ফরিদ আহাম্মদ (সিআইপি)। ব্যবসায়ী ফরিদ আহমেদ তালুকদার, শেখ আহমদ, আব্দুল হালিম, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ ইরফানুল হক, ইকবাল হোসাইন, মোহাম্মদ রাশেদ, শাহাদাত হোসেন, কুতুবউদ্দিন, মোঃ গোফরান, আবু সৈয়দ, মোহাম্মদ সেলিম উল্লাহ,জাহেদ হোসেন (রাজু) কে ।অচিরেই এ কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠনের আহবায়ক ইউনুস মিয়া চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট