1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১ কোটি টাকার পণ্য দিলেন:ফারাজ করিম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৩৩০ বার পড়া হয়েছে

বঙ্গবাজার ট্রাজেডির শুরু থেকে এ পর্যন্ত একের পর এক সাহসী ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন তরুণ রাজনীতিবিদ ও মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী। ঘটনার দিন গভীর রাতে হাজারো মানুষের মাঝে সেহেরির খাবার বিতরণ, নগদ ১ কোটি টাকা অর্থ সহায়তা সহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা কাপড় ক্রয়ের মাধ্যমে ব্যবসায়ীদের পাশে ছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় বঙ্গবাজার ট্রাজেডিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে প্রায় ১ কোটি টাকার পণ্যসামগ্রী প্রদান করেছেন ফারাজ করিম চৌধুরী। আজ ১৩ এপ্রিল বৃহস্পতিবার ঢাকার গুলশানের নিজ বাসভবনে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব পণ্যসামগ্রী তুলে দেন তিনি,জানা যায়, বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে একেবারে নিঃস্ব হয়ে যাওয়া ১০০ জন মানুষের মাঝে জনপ্রতি প্রায় ১ লক্ষ টাকার পণ্যসামগ্রী হস্তান্তর করেন তিনি,এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।এ প্রসঙ্গে কথা হলে ফারাজ করিম চৌধুরী বলেন, “বঙ্গবাজারে অগ্নিকান্ডে যে ক্ষতি হয়েছে তা বর্ণনাতীত,আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি,তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় তা নিয়ে কাজ করছি,বাংলাদেশের মানুষ আমাদের সাথে ছিল। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট