1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

বাসচাপায় শিক্ষার্থী আহতের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে যাত্রীবাহী বাসের চাপায় রিমন নাথ (১৫) নামের এক স্কুলছাত্র আহত হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে সড়কের নোয়াপাড়া পথেরহাটের মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাঙচুর করেছেন। এদিকে সোমবার সকালে ওই বাসের মালিক ও চালকের শাস্তি চেয়ে পথেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় প্রতিবাদ সমাবেশে ছাত্র প্রতিনিধিরা বলেন, কাপ্তাই সড়কে এবি ট্রাভেলস ও শাহ আমানত বাসসহ অন্যান্য পরিবহনের বেপরোয়া গতি ও অদক্ষ চালকদের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি অবিলম্বে আমরা নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছি। বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের লাইসেন্স বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা আরো বলেন, দক্ষিণ রাউজানের নোয়াপাড়া এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষ আতঙ্কে জীবন যাপন করছে। প্রশাসন এক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তাই আমরা চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা ও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। তারা রাউজানের সাবেক এমপি ফজলে করিমের ফাঁসির দাবি জানায়।আহত রিমন নাথ রাউজানের বাগোয়ান ইউনিনের পাঁচখাইন পূর্ব নাথপাড়ার লাকী দেবী ও কমল নাথের ছেলে। পাঁচখাইন-বাগোয়ান সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে রিমন নাথ স্থানীয় মিয়া বাজারের একটি গাড়ির গ্যারেজে কাজ শিখতে গিয়েছিল। কাজ শেষে বাড়ি ফেরার জন্য গ্যারেজের সামনে গাড়ির অপেক্ষা করছিল সে। এ সময় কাপ্তাইয়ের চন্দ্রঘোনা লিচুবাগান থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে দাঁড়ানো রিমনকে চাপা দেয়। ঘটনাস্থলের পাশে থাকা স্থানীয় বাসিন্দারা রিমনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময় বাসটি ভাঙচুর করেন তাঁরা। দুর্ঘটনার পরই পালিয়ে যান ওই বাসের চালক।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, বাসচাপায় শিক্ষার্থী আহত ব্যক্তির ঘটনায় দুই পক্ষের সঙ্গে কথা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।উল্লেখ্য, ছাত্রজনতার পক্ষ থেকে এসকল দাবি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্বারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট