1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের নির্বাচন জমে উঠেছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৫৭৫ বার পড়া হয়েছে

কাউখালী উপজেলার বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের নির্বাচন জমে উঠেছে। এই ইউনয়নে বিনাপ্রতিন্দ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি সদস্যদের মধ্যে হচ্ছে তুমুল প্রতিন্দ্বন্ধিতা। আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে এ নির্বাচন। ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পরিদর্শন কালে দেখা গেছে এ ওয়ার্ডে মেম্বার প্রার্থী হয়েছেন যুবলীগ নেতা নুরুল আবছার ফুটবল ও বর্তমান মেম্বার বাবু পালিত বাসু টিউব ওয়েল প্রতিকে ভোট চেয়ে এলাকা চষে বেড়াচ্ছেন। দুইজনেই জয়ের ব্যাপারে আশাবাদী। জানা গেছে, ৭নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর পুর্ব পুরুষের বাড়ী রাউজানে। মোহাম্মদ নুরুল আবছারের পুর্ব পুরুষের বাড়ী রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের ফকির মোহাম্মদ চৌধুরী পাড়ায়। তার পুর্ব পুরুষ ১৯৬৮ সালে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নতুন পাড়া আমতল এলাকায় গিয়ে বসতি গড়ে তোলেন । অপর মেম্বার প্রার্থী বাবু পালিত বাসুর পুর্বের বাড়ী রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের পালিত পাড়ায়। তার পিতা মুক্তিযোদ্ধা মিলন পালিত রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মনাইর টেক এলকায় বসতি গড়ে তোলেন। তিনিও ছিলেন ৭নং ওয়ার্ডের বার বার নির্বাচিত মেম্বার। মিলন পালিতের মৃত্যুর পর থেকে তার পুত্র বাবু পালিত বাসু ঐ ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছে। ৭নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ হাজার ১শত ৩ জন। ডাক্তার ছোলা, ডাইলং পাড়া, শীল ছড়ি, গোদার পাড়, নতুন পাড়া এলাকায় নিয়ে ওয়ার্ডটি মোট গঠিত। একটি মাত্র ভোট কেন্দ্রে হচ্ছে নতুন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট