1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

ভোটের সময় ইন্টারনেটের গতি কমালে বিতর্ক হবে: সিইসি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
ভোটের সময় ইন্টারনেটের গতি কমিয়ে দিলে নির্বাচন বিতর্কিত হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সরকার এটা অনুধাবন করবে বলেও নিজের প্রত্যাশার কথা জানান তিনি। নির্বাচনের দিন সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য সমন্বিত নীতিমালা প্রণয়নসংক্রান্ত এক মতবিনিময়ে গতকাল এসব কথা বলেন সিইসি। রাজধানীর নির্বাচন ভবনের সভাকক্ষে আয়োজিত এ সভায় সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্যরা অংশ নেন।

সিইসি বলেন, ‘নির্বাচন ভবনে সাংবাদিকদের সাদরে গ্রহণ করা হয়। আরএফইডি যেসব প্রস্তাব দিয়েছে তা নিয়ে কমিশন আলোচনা করে বিবেচনা করবে।’ সংসদ নির্বাচনের দিন কড়াকড়ির বিষয়ে তিনি বলেন, ‘আপনাদের যদি অবাধ বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের সুযোগ থাকে, তাহলে অনেক বেশি স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে।’যতই সাংবাদিকদের বাধা দেয়া হবে ততই তাদের মনে হবে ‘ডাল মে কুছ কালা হ্যায়’—এ মন্তব্য করে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা গণমাধ্যমের বিপক্ষে নই। তবে গণতন্ত্রের স্বার্থে কিছু কিছু ক্ষেত্রে যদি গণমাধ্যমকে নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, তখন আমরা বিষয়গুলো দেখব।’

ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ধীরগতি যদি অপকৌশল হিসেবে করা হয়, তাহলে তা নির্বাচনকে ব্যাপকভাবে বিতর্কিত করবে। এটা সরকারের অনুধাবন করা উচিত। সরকার যদি স্বচ্ছতায় বিশ্বাস করে, নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে, তাহলে নির্বাচনের দিন এ জিনিসগুলো না করলেই বোধ হয় ভালো হবে। কেননা এতে সন্দেহের উদ্রেক হবে। অনেকেই ভাববেন অপকর্মের জন্যই এটা করা হয়েছে।’

প্রিসাইডিং অফিসারের কর্তৃত্ব খর্ব করা ঠিক হবে না বলেও এ সময় মত দেন সিইসি। তিনি বলেন, ‘প্রিসাইডিং অফিসার ভোটের দিন দায়িত্ব নিয়ে কাজ করেন। তবে তিনি কোনো অপকর্ম করলে আইনে বিধান আছে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া যেতে পারে।’

সাংবাদিকদের তথ্য সংগ্রহে পুলিশি বাধার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘পুলিশ ঢুকতে দিচ্ছে না—এমন হলে সিরিয়াসলি নিতে হবে আমাদের। যদি নির্বাচন কমিশন থেকে আপনাদের অথরাইজ করা হয়, সেই অথরিটির ওপর পুলিশ আপনাদের ঢুকতে না দেয়, তাহলে আপনারা ছবি তুলে দেখাবেন। আমাদের বিষয়টি অবহিত করতে পারবেন। আমরা বিষয়টা দেখব।’

মতবিনিময়ে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, ইসি সচিব জাহাংগীর আলম এবং সাংবাদিকরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট