1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

যুক্তরাষ্ট্রভিত্তিক কিউএস র‌্যাংকিংয়ে চুয়েট এশিয়ার সেরা দক্ষিণ এশিয়ায় ৯২তম।

  • প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৪০১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্ববিখ্যাত কিউএস ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৩ (QS University Ranking) এ চমক দেখিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৈশ্বিক র‌্যাংকিং-এ ৪০১-৪৫০ এর মধ্যে এবং দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯২তম স্থান অর্জন করেছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রকৌশল শিক্ষার অন্যতম সেরা এই বিদ্যাপীঠ। এছাড়া সারাদেশের মধ্যে শীর্ষ ১৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬ষ্ঠ,প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২য় সেরা এবং পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ৩য় সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে চুয়েট। বিস্তারিত এই লিংকে (https://tinyurl.com/475dymvm) পাওয়া যাবে। উক্ত র‌্যাংকিং-এ চুয়েট একাডেমিক রেপুটেশনে ৩৯.৬ শতাংশ স্কোর,এমপ্লয়ার রেপুটেশনে ৪৭.২ শতাংশ, সাইটেশন পার পেপারে ৭১.১ শতাংশ এবং হাই-ইনডেক্স সাইটেশনে ৫৫ শতাংশ স্কোর করেছে। বৈশ্বিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের এমন অভূতপূর্ব অর্জনে চুয়েট পরিবারের শিক্ষক-গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.মোহাম্মদ রফিকুল আলম।
এক শুভেচ্ছা বার্তায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন,“বিশ্ববিদ্যালয়ের মূল কাজই হলো গবেষণা ও নতুন জ্ঞানের সৃষ্টি করা। ৪র্থ শিল্পবিপ্লবের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা,টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্রভিত্তিক কিউএস ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৩ এ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এশিয়ায় ৪০১-৪৫০ এর মধ্যে এবং দক্ষিণ এশিয়ায় ৯২তম অবস্থান অর্জন করে নিয়েছে। এটি নিঃসন্দেহে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আনন্দের এবং একইসাথে আশাব্যঞ্জক খবর।এটি চুয়েটের গবেষণা কার্যক্রম এগিয়ে যাওয়ার স্বীকৃতি।বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী রাখার জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট