1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানের ঐতিহাসিক ২৫তম জশনে জুলুস অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭৯২ বার পড়া হয়েছে

আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাউজান হলদিয়া- ডাবুয়া উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় উত্তর সর্তা দরগাহ্‌ বাজার থেকে জুলুস শুরু করে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, আমির হাট, ডাবুয়া জগন্নাথ হাট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হযরত এয়াছিনশাহ কলেজ ময়দানে আলোচনা, মিলাদ কিয়াম, মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। জুলুছে অংশ গ্রহনকারী শত শত আশেকে রাসুল গনের নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালত ইয়া রাসুলাল্লাহ,হামদ,নাত,দরুদে মুখরিত হয় জুলুস ও আশপাশের এলাকা। শুরুতে মোনাজাত করেন জুলুসের প্রতিষ্ঠাতা আল্লামা ওবাইদুন নাসের নঈমী।জুলুসে নেতৃত্ব দেন গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিফাল পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিব(মা.জি.আ)।মাহফিলে প্রধান মেহমান ছিলেন ভারতের জাঁহাগির সিমনানী কছওয়াছা মুকাদ্দসা দরবারের বংশধর আওলাদে গাউছুল আযম  পীরে ত্বরীকত শাহ সুফি আল্লামা সৈয়দ মুহাম্মদ ফয়যান আশরাফ আশরাফী আল জিলানী (মু.জি.আ)। মাওলানা জিলহাজ উদ্দিন আত্তারী ও মাওলানা তাজ মোঃ রেজভীর যৌথ সঞ্চালনায় বিশেষ বক্তব্য রাখেন  ড.নূ ক ম আকবর হোসেন,অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী,উদ্বোধনী বক্তব্য রাখেন জুলুসের প্রতিষ্টাতা সদস্য  সৈয়্যদ মাওলানা মুহাম্মদ আলী আকবর তৈয়্যবি।শুভেচ্ছা বক্তব্য রাখেন জুলুছ বাস্তবায়ন কমিটির মহাসচিব সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন।এতে মিলাদ কিয়াম পরিবেশন করেন মাওলানা মিনহাজ উদ্দিন কাদেরী।উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মাস্টার আবদুল কুদ্দুছ,অধ্যক্ষ আল্লামা অহিদুল আলম জাফর,অধ্যক্ষ মুঃ আবদুল মন্নান,প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন,আল্লামা ইদ্রিছ আনসারি,আল্লামা ইয়াছিন হোসাইন হায়দরী,মাওলানা নুরুল আবছার, আলহাজ্জ মোঃ শাহাআলম,আলহাজ্জ মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী,মাওলানা শামসুল আলম নঈমি,মাওলানা তসলিম উদ্দিন ভান্ডারী,মাওলানা আবুল বশর মাইজভান্ডারী,মাওলানা নুরুল ইসলাম রযভী,মাওলানা বাহাউদ্দিন মোহাম্মদ ওমর,জাহাঙ্গীর আলম সিকদার,সাবেক মহাসচিব মাওলানা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যবুর রহমান, মাওলানা মুহাম্মদ মনছুর উদ্দীন নেজামি,মাওলানা সোলায়মান চৌধুরী,মাওলানা আয়ুব আলী আনসারী, মাওলানা আহমদ হোসেন রেজভী,সৈয়্যদ মাওলানা লুৎফুর রহমান,মাওলানা সৈয়দ গিয়াস উদ্দিন,মাওলানা সালামত রেজা কাদেরী,মোঃ জামাল কোম্পানী,যুবসেনা নেতা মোঃ আমান উল্লাহ,মোঃ নুরুল হায়দার,শাহাবু সওদাগর,বিএনপি নেতা সৈয়দ মোঃ কামাল উদ্দিন,মাওলানা জাফর আলম নুরী,বিএনপি নেতা মোঃ কামাল মিয়া,মোঃ ফারুক,সমাজ সেবক মোঃ করিম উদ্দিন,মাওলানা মাসুমুর রশিদ কাদেরী,মাস্টার মোঃ জামাল উদ্দিন,মাওলানা মাসুম রেযা কাদেরী,মাওলানা মোরসেদ রেজা কাদেরী,হাফেজ পেয়ার মোহাম্মদ,মোঃ মমতাজ উদ্দিন,মোঃ রাসেদ কোম্পানী,ফরমান চৌধুরী, মোঃ আবছার ড্রাইভার, জয়নাল কন্ঠাক্টর, মোঃ ওসমান গণী,নাজিম উদ্দিন মাইজভান্ডারী,শায়ের মাওলানা আবদুল মাবুদ,মাওলানা ওসমান গনী কাদেরী,মাওলানা মেজাম্মেল হোসাইন,মাওলানা কুতুব উদ্দিন,মাওলানা জোনায়েদ কাদেরী,মোঃ জাবেদ,মাওলানা রাসেদ রেজা,মাওলানা নঈমুল হক,মাওলানা ইকবাল হোসেন,শায়ের হাফেজ মিনহাজ প্রমুখ।মিলাদ কিয়াম শেষে আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট