1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা;
চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। ২০ অক্টোবর সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ট্যাগ অফিসার, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের রাউজান শাখার ব্যবস্থাপক রঞ্জন চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আবু সায়েম, রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য গোলাফী বড়ুয়া,সাবেক ইউপি সদস্য লোকমান হোসেন, ডিলার মেসার্স মুনিরীয়া ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ হারুন, পশ্চিম গুজরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তাহেরা বেগম মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ ওসমান চৌধুরী, আকতার হোসেন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ নুরনবী, মোহাম্মদ ইলিয়াছ, আব্দুল কাদের, মোহাম্মদ হোসেন,জাহাঙ্গীর আলম, নেজাম, মহিউদ্দীন, আমজাদ হোসেন, নুর মোহাম্মদ প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।কর্মসূচির আওতায় প্রতি কেজি ১৫ টাকা দামে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীব ও অসহায় ২৭১ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট