1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজানের পূর্বগুজরা মধুমতি কে.জি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৩ বার পড়া হয়েছে

২০০৭ সালে প্রতিষ্ঠিত দক্ষিণ রাউজানের আধুনিক গুণগত মানসম্পন্ন শিক্ষা নিকেতন মধুমতি কে.জি স্কুলের ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া পুরষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে অনুষ্ঠিত হয়। ২৪ জানুয়ারি সকাল ৯টায় বিদ্যালয়ের স্থানীয় মাঠে মধুমতি কে.জি স্কুলের প্রধান শিক্ষক বাবু কনক কান্তি বড়–য়ার সভাপতিত্বে ও বিদ্যালয় সিনিয়র শিক্ষক সৌরভ বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল করিম। বিশেষ অথিতি ছিলেন চট্টগ্রাম জেলার এপিপি এডভোকেট মোঃ তাজুল ইসলাম, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দীন রানা। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের পরিচালক সাইদুল ইসলাম,মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী মাহাবু, এ.কে.এম জাহাঙ্গীর আলম,সাংবাদিক এম. রমজান আলী,আবদুল সালাম রায়হান,মোঃ নুরুল কবির,আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক নাজিম উদ্দীন,মোঃ ইউছুপ,মোঃ ফিরোজ,আকতার হোসেন,এ.কে.এম শাহাজাহান মাষ্টার,নুরুল আবছার, মোঃ ফয়সাল মুরাদ কাশেম। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ দাশ,রুমানা আকতার,সুবর্ণা বড়ুয়া, ফাতেমা বেগম,এমেলী বড়ুয়া,নাসরিন আকতার,পংকজ বড়–য়া,মোহাম্মদ জাবেদ।ক্রীড়া অনুষ্ঠানে সর্বমোট ৩২টি ইভেন্ট পরিচালিত হয়।এর মধ্যে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরষ্কার প্রদান করা হয় এবং ক্রীড়া শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট