1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানের বিএনপি নেতা জাগের আহমেদ মেম্বারের ইন্তেকালে গিয়াস কাদের চৌধুরীর শোক প্রকাশ

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

রাউজান উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য, সমাজ সেবক আলহাজ্ব জাগের আহমেদ মেম্বার (৮৫)১৫ নভেম্বর শনিবার রাত ৮টা ৩০ মিনিটে পশ্চিম গুজরাস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১মেয়ে ৬ পুত্র সন্তান, নাতী-নাতনীসহ আত্নীয় স্বজন রেখে গেছেন। তিনি পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ছিলেন এবং সামাজিক সংগঠন ও পশ্চিম গুজরা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নেতৃত্বে দেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের খলিল হাজীর বাড়ীতে জন্মগ্ৰহণ করেন।মরহুমের আত্নার মাগফিরাত কামনা, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে গভীর শোক প্রকাশ করেছেন রাউজান রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুল হুদা চেয়ারম্যান, মোহাম্মদ ফিরোজ আহমেদ, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হারুন উর রশিদ, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউছুফ তালুকদার ও উত্তর জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট