1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

রাউজানের ব্রাহ্মণহাটে ৫ হাজার ইয়াবাসহ এক যুবক র‌্যাবের হাতে আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৬০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে ৫ হাজার ১৪০পিস ইয়াবাসহ মো. শাহেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর একটি টিম। ধৃত সাহেদকে র‌্যাব রাউজান থানায় হস্তান্তর করলে গতকাল ১৩ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে তাকে থানায় মামলা রুজু করে আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত বুধবার দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ রাউজানের ব্রাহ্মণহাটের হক আর্কেড কমিউনিটি সেন্টারের সামনে থেকে শাহেদকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা কারবারী শাহেদ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মগদাই গ্রামের আহমেদ সৈয়দের ছেলে। র‌্যাবের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে শাহেদ মোটর সাইকেল যোগে ইয়াবা বিক্রির উদ্দেশে সে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক হয়ে রাঙ্গুনিwয়ার দিকে যাচ্ছিল। এসময় তাকে থামিয়ে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার প্যাকেটে দুই পিস করে ইয়াবা প্যাকেট করা ছিল। সর্বমোট তার কাছে পাওয়া যায় মোট ৫ হাজার এক’শ ৪০পিস ইয়াবা। এসময় তার মোটর সাইকেল (চট্টমেট্রো-ল- ১৬-২৮৭৮) জব্দ করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, গত বুধবার রাত ৮টায় র‌্যাব-৭ হাটহাজারী শাখার র‌্যব সদস্যরা ৫ হাজার ১৪০পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত এক যুবককে থানায় হস্তান্তর করেন। র‌্যাব বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট