1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত

রাউজানের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ-সম্প্রীতি সমাবেশে ফজলে করিম চৌধুরী এমপি

  • প্রকাশিত: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৭৮২ বার পড়া হয়েছে

রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজান শান্তি ও সম্প্রীতির জনপদ। শান্তির জনপদে কেউ ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড করতে পারবেনা। হিন্দু, বৌদ্ধ. মুসলিম সকল ধর্মের অনুসারীরা একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তিতে বসবাস করছে। রাউজানে ধর্মের নাম দিয়ে কেউ অরাজকতা ও সন্ত্রাসী কর্মকান্ড করতে চাইলে তাদের কঠোর ভাবে দমন করা হবে। তিনি গতকাল ৩০ অক্টোবর শনিবার বিকালে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত রাউজান উপজেলা পরিষদ মাঠে সম্প্রীতি সমাবেশে এই কথা বলেন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠিত সম্প্রতি সমাবেশে বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান থানার ওসি আ¦দুল্ল্যাহ আল হারুন সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি বৃন্দরা । সম্প্রীতি সমাবেশের পুর্বে বিশাল এক শোভা যাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি রাউজান উপজেলা সদর ও জলিল নগর বাস ষ্টেশন প্রদিক্ষন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট