1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানের সাংসদের জম্মদিবসে ১৮০টি ধর্মীয় উপসনালয়ে পানির ফিল্টার উপহার সেন্টাল বয়েজের

  • প্রকাশিত: শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৭৬৫ বার পড়া হয়েছে

রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি’র জন্মদিন উপলক্ষে তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে ও সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় রাউজানের ১৮০ টি ধর্মীয় উপসনালয়ে (মসজিদ, মন্দির ও প্যাগোডায়) পানির ফিল্টার উপহার দেওয়া হয়েছে। ৬ নভেম্বর শনিবার রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটাস্থ মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সিনিয়র সহ-সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, রাউজান পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, জয়নাল আবেদীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব। উপস্থিত ছিলেন শাহরিয়ার হাসান সাকিব, মোঃ মিজানুর রহমান, নোমান বিন আজিজি, আরফানুল ইসলাম আবির, আবদুল্লাহ আল রোমান, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ নাহিদ, তামিম সিকদার সাইফ, নুরুল আমিন অপু, মোঃ ফয়সাল, সালমান নুরাইন, মইন উদ্দিন, প্রিয়টন দে প্রমুখ। এ ছাড়া রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যেগে সাংসদের জন্মদিন পালন হয়েছে রাউজানে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট