1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে আগুনে পুড়েছে ৩ বসতঘর।

  • প্রকাশিত: সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

রাউজানে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার দিবাগত রাত পৌনে ৩টায় রাউজান পৌরসভার ২নম্বর ওয়ার্ডের জামতল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে৷ ক্ষতিগ্রস্ত হলেন, রমজান আলী ওরফে ইলিয়াস, জমির উদ্দিন ,আমেনা বেগম। চোখের সামনে আগুনে পুড়ে যাওয়া নিজের কষ্টার্জিত জিনিসপত্র রক্ষা করতে গিয়ে আগুনে গলে যাওয়া বৈদ্যুতিক তারে সংযুক্ত টিনের স্পর্শে রমজান আলী ওরফে ইলিয়াস আহত হন।তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আগুনে ক্ষতিগ্রস্ত ও আহত ইলিয়াসের শ্যালক মো. নাজিম উদ্দিন বলেন, আগুনে তিন পরিবারের বসতঘর,৫ভরি স্বর্ণালংকার, আসবাবপত্র, নগদ টাকা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় ১২-১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে৷ আগুন নিভাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে তার বোনের স্বামী গুরুতর আহত হয়েছেন জানিয়েছে তিনি আরও বলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন পরবর্তী রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল করে ৬ বান্ডিল ঢেউ টিন, ৬ হাজার টাকা করে ১৮ হাজার টাকার অর্থসহায়তা এবং পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খানের ব্যক্তিগত পক্ষ থেকে অর্থ সহায়তা দিয়েছেন।এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন রাউজান ফায়ার সার্ভিসে অ্যান্ড ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুল আলম। তিনি বলেন,অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। ততক্ষণে তিনটি বসতঘর পুড়ে যায়। আগুন নিভানোর সময় এক ব্যক্তি আহত হয়েছেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে জন্য আশপাশের অনেক বসতঘর রক্ষা পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট