1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে এমদাদুল্লা মুন্সির লাশ দাফনে বিএনপির নেতাকর্মীদের বাঁধার ঘটনা সত্য নয়

  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৯১৬ বার পড়া হয়েছে

রাউজানের মোহাম্মদ পুর বদিউজ্জামান চৌধুরী বাড়ীর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের প্রয়াত পিতা এমদাদুল্লা মুন্সির লাশ দাফনে বিএনপির নেতাকর্মীদের বাঁধা প্রদানের ঘটনা সত্য নয় বলে দাবি করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। ১০ এপ্রিল বৃহস্পতিবার বদিউজ্জামান বাড়িতে সংবাদ সম্মেলন করে এই দাবি করা হয়। লিখিত বক্তব্যে সাবেক ইউপি সদস্য ইউনিয়ন নুরুল আমিন চৌধুরী প্রকাশ গুন্নু মেম্বার বলেন, আমাদের এলাকার এমদাদ উল্লাহ মুন্সি ইন্তেকাল করলে দাফনের জন্য আমাদের কবরস্থানে স্থান নির্ধারণ করার জন্য আমার কাছে আসে। কিন্তু তারা লাশ দাফন না করে রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নিকট লাশ দাফনে বাঁধার অভিযোগ করেছেন। পরে সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু এসে দাফনের অন্য জায়গা নির্ধারণ করতে সুপারিশ করে। আমাদের নেতা ও সাবেক চেয়ারম্যানের প্রতি সম্মান দেখিয়ে কবর দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রচার চালান তাঁর বাবাকে কবর দিতে বাঁধা দিচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। যাহা সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বরং সহমর্মিতার রাজনীতি করে। তিনি বলেন সন্ত্রাসী চাঁদাবাজ জাহাঙ্গীর গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করছে। কাউকে বাড়ি ঘরে থাকতে দেয় নাই। এমনকি বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়ে তিন লাখ টাকার ক্ষতি করেছে। অথচ ৫ আগষ্ট পরবর্তী আমাদের কোন কর্মীকে জাহাঙ্গীরের ঘরে কোন প্রকার হামলা ও ভাংচুর করতে বাঁধা দিয়েছি। এখনও অক্ষত আছে তার সবকিছু।
সাবেক এমপি ফজল করিমের অনুসারী বিনাজুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর এবং তার ভাই জানে আলম তার বাবা এমদাদুল্লাহ মুন্সির লাশ দাফন করতে দিচ্ছে না বলে যেই মিথ্যা অভিযোগ ও গুজব ছড়িয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। সম্মেলনে উপস্থিত ছিলেন বিনাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আবু মহাম্মদ হোসেন চৌধুরী , সহ-সভাপতি বাদল বড়ুয়া, সংগঠনিক সম্পাদক নুর উদ্দিন মোরশেদ চৌধুরী মানিক মেম্বার, সমাজ সেবক বেলায়েত হোসেন চৌধুরী, যুবদল নেতা শহিদুল আলম, সাবেক ছাত্রনেতা সৈয়দ তৌহিদুল আলম, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল, বিনাজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুল ইসলাম রুবেল, বিনাজুরী ইউনিয়ন যুবদলের সভাপতি আল মারুফ চৌধুরী, রাউজান উপজেলা ছাত্রদল নেতা আবু আব্দুল্লাহ চৌধুরী ছোটন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি রিয়াদ চৌধুরী, সদস্য সচিব সত্যপ্রিয় বড়ুয়া, সুজন দে, অভি সরকার, বাবু মুহুরি, ইয়াসিন চৌধুরী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট