1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে কিছুতেই থামছে না যন্ত্রতাণ্ডব।উপজেলাজুড়ে কাটা হচ্ছে পাহাড়,টিলাভূমি ও সমতলের মাটি।

  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৪০৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে কিছুতেই থামছে না যন্ত্রতাণ্ডব। উপজেলাজুড়ে দেদার কাটা হচ্ছে পাহাড়,টিলাভূমি ও সমতলের মাটি। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এবার টনক নড়েছে উপজেলা প্রশাসনের। গতকাল বুধবার বিকালে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের রাবার বাগান সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অংছিং মারমা। রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে,বুধবার বিকালে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় ইউএনও অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে গিয়ে জড়িতদের কাউকে পাওয়া যায়নি। তবে একটি স্কেভেটর (খনন যন্ত্র) ও একটি ট্রাক জব্দ করে হলদিয়া রাবার বাগানের ব্যবস্থাপকের জিম্মায় দেয়া হয়েছে। সূত্র জানায়, মুছা নামে এক ব্যক্তি জড়িত থাকার তথ্য পেয়েছে প্রশাসন। তার বিরুদ্ধে পরিবেশ অধিপ্তর কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিবে। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অংছিং মারমার ভাষ্য, আমি টিলাভূমি কাটার তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। জড়িত কাউকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট