1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানের গাউসিয়া কমিটির সভাপতি কাজী শামসুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন তালবিন্দু একাডেমির বর্ষপূর্তিতে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “

রাউজানে গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে ‘হত্যা’

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে গরু চুরি সন্দেহে গণপিটুনী দিয়ে মো. রুবেল (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ১০নং পূর্বগুজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বৃহত্তর হোয়ারাপাড়া এলাকার মোবারক খালের পূর্ব পাশে খোলা জমি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত রুবেল চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার প্রয়াত নুরুল আলমের ছেলে। স্থানীয় লোকজন জানায়, গতকাল শুক্রবার ভোরে পূর্বগুজরা ইউনিয়নের হোয়ারাপাড়ার টিপু বড়ুয়ার গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নেয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে রুবেল নামের এক চোরকে গণপিটুনি দিয়ে হত্যা করে লাশ বিলের মাঝখানে ফেলে রাখে। সকালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নানতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। রাউজান থানা পুলিশ জানায় নিহত গরু চোর রুবেলের বিরুদ্ধে ডাকাতি,চুরি, অস্থ মামলাসহ ৪টি মামলার তথ্য পাওয়া গেছে। পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল বাতেন বলেন ‘চোরাইকৃত একটি গরু উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট