1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে গাউসিয়া কমিটির কুইজ প্রতিযোগিতা

  • প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে

গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান ফকির তকিয়া শাখা (ছাত্র ফোরাম) এর ব্যবস্থাপনায় হযরত গফুর আলী বোস্তামী (রহঃ) এর সালানা ওরস মোবারক উপলক্ষে ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ বুধবার রাউজান মহিলা আলিম মাদরাসা মিলনায়তনে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতায় সংগঠনের সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা (উত্তর) শাখার সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন চৌধুরী৷ সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোঃ শাহেদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি ফকির তকিয়া শাখার দা’ওয়াতে খায়র সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ, রাউজান মহিলা আলিম মাদরাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন, মাওলানা জামাল উদ্দিন, মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী, মাওলানা সিরাজুল ইসলাম রেজভী। উপস্থিত ছিলেন গাউসিয়া ছাত্র ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক আবদুল বারেক, হেলাল উদ্দিন ছোটন, আরিফ মঈনুদ্দিন রাকিব, মোহাম্মদ আরফাত, শাউন উদ্দিন নিজাম, মোহাম্মদ মুরাদ, জাহেদুল ইসলাম, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ আনাস, মোহাম্মদ শিহাব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট