1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে জমে উঠেছে মাসব্যাপী তাঁত ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

রাউজান সরকারি কলেজ মাঠে জমে উঠেছে মাসব্যাপী তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটিরশিল্প মেলা। ২০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই মেলা। শুরুতেই মেলায় দু”একদিন তেমন একটা দর্শনার্থীর ভীড় দেখা না গেলেও এখন দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। রাউজান সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজিত মাসব্যাপী এ মেলায় বিকেল হতে না হতেই দর্শনার্থীদের ভীড়ে গমগম করতে থাকে।সন্ধ্যায় নানা রঙের বৈদ্যুতিক আলোয় ঝলমল করে উঠে মেলা প্রাঙ্গণ।মেলায় শিশু থেকে শুরু করে নানা বয়সের দর্শনার্থীরা তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটিরশিল্পের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছেন। সাধ্যমত কিনছেন নানা ধরনের সৌখিন বস্ত্র ও কুটির শিল্পের পণ্য।এসব স্টলে কুটির শিল্পের তৈরি বিভিন্ন পণ্য, দেশীয় তাঁতের শাড়ি, নারীদের জন্য থ্রি-পিস, ওড়না, হাতের তৈরি বিভিন্ন ভ্যানিটি ব্যাগ, ইমিটেশন ও কসমেটিক্স সামগ্রীসহ বাচ্চাদের খেলনা কিনতে ক্রেতারা ভীড় করছেন। এছাড়া মেলায় আর্কষণীয় করেছে শিশুদের জন্য তৈরি নাগর দোলা,ঝুলন্ত নৌকা সহ হরেক রকমের দোলনা। এতে আনন্দে মেতে উঠেন শিশু কিশোরেরা।

পরিবার পরিজন নিয়ে মেলা দেখতে আসা দর্শক জাহাঙ্গীর আলম বলেন, রাউজানে তেমন কোন বিনোদনের স্থান নেই। পরিবার পরিজন নিয়ে বের হওয়ার মত কোন পরিবেশ নেই। তাই ছেলে মেয়ে নিয়ে মেলায় ঘুরতে এসেছি।শিশুদের মেধা বিকাশের ক্ষেত্রে এমন মেলা আয়োজন জরুরী।

আয়োজকরা জানিয়েছেন, গত শুক্রবার মেলায় সবচেয়ে বেশি দর্শনার্থী এসেছেন। এদিনের পর থেকেই বিক্রিও বেড়েছে। মেলা শুরু হয় সকাল থেকে। বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত চলেছে পণ্য বিক্রি। মেলায় রয়েছে শতাধিক দোকান। এতে নানা বয়সের দর্শনার্থীরা তাদের পছন্দের মতো পণ্য কিনছেন। এতে বিক্রেতারা খুশি মনে বেচাকেনা করছেন।মেলায় যেন কোন ধরনের অপ্রিতিকর কোন ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থ্য। সকালে মেলা শুরু থেকে রাতে মেলা শেষ না হওয়া পর্যন্ত সেখানে সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন একদল পুলিশ সদস্য।পাশাপাশি মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে একদল স্বেচ্ছাসেবক প্রতিনিয়ত মেলার শৃংখলা রক্ষায় নিয়োজিত রয়েছে। মেলা আয়োজক কমিটির আহবায়ক পৌর বিএনপি নেতা সৈয়দ মঞ্জরুল হক মঞ্জু জানান, গত ২০ ডিসেম্বর থেকে রাউজান কলেজ মাঠে মাসব্যাপী এই মেলা শুরু হয়েছে। মেলাটিকে অশ্লীলতা, জুয়ামুক্ত করা হয়েছে। এ ছাড়াও রয়েছে পুলিশ নিরাপত্তাসহ একদল স্বেচ্ছাসেবক। মেলায় আসা ক্রেতারা নিরাপত্তার মধ্যে ঘোরাঘুরিসহ কেনাকাটা করছেন। যাতে মেলায় আসা নানা বয়সের দর্শনার্থীদের কোন রকম সমস্যা যেন না হয় সেদিকে দৃষ্টি রাখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট