1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে নিরাপদ ফসল ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে ধানের সমন্বিত পোকামাকড় দমন ব্যবস্থাপনা (আইপিএম) শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর কীটতত্ত্ব বিভাগের বাস্তবায়নে ও পার্টনার প্রকল্পের অর্থায়নে উপজেলার পশ্চিম ডাবুয়া মধ্যসর্তা রামসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সন্মুখস্থ মাঠে এ প্রশিক্ষণ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর কীটতত্ত্ব বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান কৃষিবিদ মোঃ মোসাদ্দেক হোসেন। সন্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ নজমুল বারী। উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাজিম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি কর্মকর্তা শিবু শংকর দে, রোকসানা মমতাজ, কৃষক মোহাম্মদ হানিফ, তসলিমা উদ্দিন। প্রশিক্ষণ কর্মশালায় মোট ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে পোকামাকড় দমনের বিভিন্ন কৌশল সম্পর্কে কৃষকদের অবহিত করেন অতিথিগণ।এরপূর্বে সকালে অতিথিগণ উপজেলার চিকদাইর ইউনিয়নে কৃষক তসলিম উদ্দিনের ব্রি ধান ১০৩ এর ফলন পরিদর্শন এবং কর্তন কাজের উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট