1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৬৪১ বার পড়া হয়েছে

বাংলা নব বর্ষ এ দেশের একটা প্রাচীনতম ঐতিহ্য। পহেলা বৈশাখ পালনের মধ্যদিয়া এদেশের নরনারী ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। সোমবার (১৪ এপ্রিল) এই নতুন বছর পহেলা বৈশাখ উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, তিন দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাউজান উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সকাল ৯ টায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এরপর উপজেলা মাঠে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া, প্রকৌশলী আবুল কালাম, কৃষি কর্মকর্তা মাসুম কবির, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উত্তর জেলা যুবদলের সাবেক সহ সভাপতি সাবের সুলতান কাজল, সৈয়দ তৌহিদুল আলম, মোহাম্মদ হেলান উদ্দিন, শাহাদাত মির্জা, মোহাম্মদ রেওয়াজ প্রমুখ। বাঙালির প্রাণের এই উৎসবে ছিল পান্তা ইলিশের আয়োজন।ইউএনও বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, “পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। বৈশাখ বা বাংলা নব বর্ষ মানুষে মানুষে পরস্পর মিলন মেলা। বৈশাখের এই রৌদ্রদগ্ধ প্রথম দিনটিকে ঘিরেই কৃষকের নতুন নতুন চিন্তা- চেতনা, পালা- পার্বণ, মাসের দিনক্ষণ হিসাব নিকাশ করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট