1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে নূর-এ মোস্তফা গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে নূর-এ মোস্তফা গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি শুক্রবার বেলা ২ ঘটিকায় উপজেলার নোয়াপাড়া পথেরহাটস্থ তাকওয়া রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মুহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আজাদ (সুমন) ও ইফতিখার ইফতির সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কাজী মুহাম্মদ আজিজুল হক, সহ সভাপতি মুহাম্মদ জাভেদ, সাংগঠনিক সম্পাদক এস এম মনছুর আজিজ সাকিব, অর্থ সম্পাদক মুহাম্মদ পারভেজ, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ সাঈদ। এ সময় সংগঠনের সদস্য মুহাম্মদ আরমান, মুহাম্মদ আরফান,,মুহাম্মদ নেজাম, মুহাম্মদ খোরশেদ, মুহাম্মদ রাশেদ, ইঞ্জিনিয়ার হোসেন ফয়সাল, মুহাম্মদ আল ফারহান,,মুহাম্মদ সাইফুল আলম, মুহাম্মদ সোহেল চৌধুরী, মুহাম্মদ হাসেম, মুহাম্মদ সোহেল হোসেন, মুহাম্মদ জুয়েল, মুহাম্মদ ইব্রাহিম হোসেন, মুহাম্মদ মোজাহেদ, মুহাম্মদ জসিম, মুহাম্মদ নাজিম, সৈয়দ আলী, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন, মুহাম্মদ ফোরকান ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন অর্থ সম্পাদক মুহাম্মদ পারভেজ। অনুষ্ঠানে সংগঠনের বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন করা হয় এবং সদস্যদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। বার্ষিক সাধারণ সভায় সংগঠনের পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম বলেন, নূর-এ মোস্তফা গ্রুপের পথচলা থেকে শুরু করে এই সংগঠন সদস্যদের আস্থা ও বিশ্বাসে ভর করে অনেকখানি পথ অতিক্রম করেছে। ব্যাবসায়িক দৃষ্টিভঙ্গির বাইরে বিভিন্ন মানবিক কাজেও সংগঠন ভূমিকা রাখছে। আগামীতেও এর ধারাবাহিকতা ধরে রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট